Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১০, ১৮ নভেম্বর ২০২৬

তারেক রহমানের অবহেলায় পদত্যাগ ওসমান ফারুকের: ঢাবি অধ্যাপক

তারেক রহমানের অবহেলায় পদত্যাগ ওসমান ফারুকের: ঢাবি অধ্যাপক
ছবি: সংগৃহীত

বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের পদত্যাগের কারণ হিসেবে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অবহেলাকে দায়ী করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ড. কামরুল হাসান মামুন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে ড. ওসমান ফারুকের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও রাজনৈতিক অবদানের প্রশংসা করে তার পদত্যাগের ঘটনায় হতাশা প্রকাশ করেন এ অধ্যাপক।

ফেসবুক পোস্টে ড. কামরুল হাসান মামুন লেখেন, সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ড. ওসমান ফারুক। তার মতে, বিএনপি তো বটেই, বাংলাদেশের রাজনীতিতেও তিনি একজন ব্যতিক্রমী শিক্ষিত ও উচ্চতর ডিগ্রিধারী ব্যক্তি।

ওসমান ফারুকের শিক্ষাজীবনের বিবরণ তুলে ধরে অধ্যাপক কামরুল হাসান মামুন লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ার পর তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন ওসমান ফারুক। অথচ প্রধানমন্ত্রী তারেক রহমানের অবহেলার কারণেই তাকে সংসদ সদস্য পদ ছাড়তে হয়েছে বলে মনে করেন তিনি।

কামরুল হাসান মামুন লেখেন, এ সরকারে শিক্ষাদীক্ষায় উঁচু মানের তেমন গুণী মানুষ পাবেন না।

রাজনীতিতে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার সাহস নিয়েও মন্তব্য করেন এ অধ্যাপক। তার ভাষায়, পদ পাওয়ার জন্য অনেক রাজনীতিবিদ নানা অনৈতিক পথ অবলম্বন করলেও পদত্যাগ করার মতো মানসিক দৃঢ়তা সবার থাকে না।

ওসমান ফারুকের বিদায় প্রসঙ্গে তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় সংবর্ধনা দিয়ে অবসরে পাঠানো যেতো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিশ্বজুড়ে বাংলাদেশের কর্মীদের দক্ষতার জয়, জাম্বিয়ায় ৯ সদস্যের দল
তারেক রহমানের অবহেলায় পদত্যাগ ওসমান ফারুকের: ঢাবি অধ্যাপক
এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের হামলায় কৃষক দল নেতা নিহত
বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন দিয়েছে জঙ্গি আ.লীগ
নতুন চমকে রোমাঞ্চিত তাহসান
গাজীপুরে আগুন সন্ত্রাসী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
টুঙ্গিপাড়ায় হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের আগুনে জ্বলছে টুঙ্গিপাড়া থানা
প্রতি ইউনিয়নে আগুন দেয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও
হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন দুদকের
এমপি পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক
জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, নতুন ইতিহাস
রামিসা হত্যায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না আক্তার খালাস
মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
আওয়ামী নাশকতার জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম
ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
আটক সাঈদ খোকন ডিবি হেফাজতে