Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২০, ৬ এপ্রিল ২০২৬

বিশ্ব স্বাস্থ্য দিবসের ওয়েবিনারে বিশেষজ্ঞদের আহ্বান

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাজেট বাড়ানোর তাগিদ

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাজেট বাড়ানোর তাগিদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগ দ্রুত বাড়লেও তা মোকাবেলায় টেকসই অর্থায়নের ঘাটতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সোমবার (৬ এপ্রিল) ‘উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়ন: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক ওয়েবিনারে এসব কথা উঠে আসে। ওয়েবিনারটির আয়োজন করে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), সহযোগিতায় ছিলো গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর।

আলোচনায় জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী, দেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে উচ্চ রক্তচাপ। বর্তমানে দেশের মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই অসংক্রামক রোগজনিত।

তবে এ খাতে বরাদ্দ এখনও অত্যন্ত কম—মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ। ফলে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

ওয়েবিনারে জানানো হয়, সরকার দেশের সব কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহের সিদ্ধান্ত নিলেও পর্যাপ্ত অর্থায়নের অভাবে তা বাস্তবায়ন করা যাচ্ছে না। এতে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মোঃ এনামুল হক বলেন, কমিউনিটি ক্লিনিকে নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে বাজেট বাড়ানোর পাশাপাশি দক্ষ ব্যবস্থাপনা জরুরি।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট-এর অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, উচ্চ রক্তচাপ একটি ‘নীরব ঘাতক’, যা অকালমৃত্যুর অন্যতম কারণ। সঠিক অর্থায়ন নিশ্চিত করা গেলে ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, শুধু অর্থায়ন নয়, কার্যকর জনস্বাস্থ্য নীতি বাস্তবায়নও সমান গুরুত্বপূর্ণ।

এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেড-এর উপ-মহাব্যবস্থাপক মো. রিয়াদ আরেফিন জানান, পর্যাপ্ত বাজেট বরাদ্দ থাকলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করা সম্ভব।

এ সময় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-এর সভাপতি দৌলত আকতার মালা বলেন, দেশে অসংক্রামক রোগে মৃত্যুহার বেশি হলেও বরাদ্দ কম—এ বৈপরীত্য দূর করতে দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন।

ওয়েবিনারে আরও অংশ নেন মুহাম্মাদ রূহুল কুদ্দুস ও ডা. আবু জামিল ফয়সাল। প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামিহা বিনতে কামাল।

আলোচনায় বক্তারা বলেন, সময়মতো কার্যকর উদ্যোগ না নিলে উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগ দেশের জনস্বাস্থ্যের জন্য আরও বড় হুমকি হয়ে উঠতে পারে।
 
সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য