Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৫, ২৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:২৬, ২৩ ডিসেম্বর ২০২৫

প্রজ্ঞা আয়োজিত সাংবাদিক কর্মশালায় বক্তারা

রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের দাবি

রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের দাবি
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বর্তমানে অসংক্রামক রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ 'হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫'–এর তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের তালিকার এক নম্বরে অবস্থান করছে উচ্চ রক্তচাপ। এ প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন করার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) রাজধানীর বিএমএ ভবনে আয়োজিত ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় গবেষণা ও ওকালতি প্রতিষ্ঠান প্রজ্ঞা এ কর্মশালার আয়োজন করে।

স্বাস্থ্য বাজেটে অসংক্রামক রোগের অবহেলা

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটছে হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগের কারণে। অথচ এ বিশাল খাতের জন্য বরাদ্দ খুবই সামান্য। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সরকারের মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৫ শতাংশেরও কম অর্থ ব্যয় হয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে। পর্যাপ্ত তহবিলের এ অভাব উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পথে বড় বাধা হিসেবে কাজ করছে। পাশাপাশি যেটুকু বরাদ্দ দেয়া হয়, তারও যথাযথ ব্যবহার নিশ্চিত হচ্ছে না বলে বক্তারা অভিযোগ করেন।

তৃণমূল পর্যায়ে ওষুধের সংকট নিরসনের গুরুত্ব

বক্তারা আরও বলেন, দেশের সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি নিয়মিত চিকিৎসাসেবা ও উচ্চ রক্তচাপের ওষুধ নিশ্চিত করা যায়, তবে অকাল মৃত্যু উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব। এতে করে সরকারের দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয়ও হ্রাস পাবে। এ লক্ষ্য পূরণে সরকারের সকল অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সরকারি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের আশ্বাস

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের প্রতিনিধি ডা. গীতা রানী দেবী জানান, প্রান্তিক মানুষের দোরগোড়ায় উচ্চ রক্তচাপের ওষুধ পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং পর্যায়ক্রমে সব ক্লিনিকগুলোতে এর প্রাপ্যতা নিশ্চিত করা হবে। এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মো. রিয়াদ আরেফিন বলেন, উচ্চ রক্তচাপের ওষুধ উৎপাদন ও সরবরাহকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন এবং দ্রুতই সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ার ২৮ জন সাংবাদিক অংশ নেন। আলোচনায় আরও অংশ নেন চ্যানেল টুয়েন্টিফোর-এর জহিরুল আলম এবং জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস। কর্মশালায় বিষয়ভিত্তিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

১১ শিক্ষকের বিদ্যালয়ে ৫ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
যুব বয়সেই উচ্চ রক্তচাপের ছোবল, ১২ শতাংশ আক্রান্ত
গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার পথ বন্ধ হচ্ছে
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১১১, জাতীয় দুর্যোগ ঘোষণা
আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকার রাতভর অ্যাকশন শুটিং
তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াবো: শেখ হাসিনা
শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে ফেরানোর সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২০
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি