Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ৩০ অক্টোবর ২০২৫

কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল বন্ধ

হঠাৎ ঝাঁকুনি, থমকে গেলো মেট্রোরেল

হঠাৎ ঝাঁকুনি, থমকে গেলো মেট্রোরেল
ছবি: সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে হঠাৎ করেই থমকে গেছে রাজধানীর মেট্রোরেল। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটের দিকে কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়। এতে কর্মজীবী মানুষসহ অসংখ্য যাত্রী পড়ে চরম দুর্ভোগে।

মেট্রো রেল এমআরটি-৬ প্রকল্পের উপপরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজয় সরণি-ফার্মগেট সেকশনে হঠাৎ একটা ঝাঁকুনি অনুভূত হওয়ায় নিরাপত্তার স্বার্থে ওই অংশে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, কারিগরি দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং ত্রুটি শনাক্তে কাজ করছে। তবে কী কারণে এ ঝাঁকুনি, তা এখনো স্পষ্ট নয়।

মেট্রো পরিচালনায় যুক্ত একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ফার্মগেট এলাকার ট্র্যাকের এক স্থানে ‘বিয়ারিং প্যাড’ পড়ে যাওয়ার পরপরই এ ঝাঁকুনির ঘটনা ঘটে। ফলে কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত রেল চলাচল বন্ধ রাখা হয়। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় শত শত যাত্রী স্টেশনে আটকা পড়ে যায়। অনেকে বিকল্প পরিবহন না পেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। রাতের বৃষ্টিতে এবং রাস্তায় বাস সংকটে রাজধানীর ফার্মগেট, বিজয় সরণি ও শাহবাগ এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট ও ভোগান্তি।

মেট্রোর নিয়মিত সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে। ফলে রাতে বন্ধ হয়ে যাওয়া এ অংশে আজ আর মেট্রো চালু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রাত ১০টা পর্যন্তও কারওয়ান বাজার থেকে আগারগাঁও অংশে মেট্রো রেলের চলাচল বন্ধ ছিলো, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি প্রকৌশল টিম কাজ করছে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য