Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৭, ২২ নভেম্বর ২০২৫

রাজধানীতে সন্ধ্যায় পরপর দুই ভূমিকম্প, আতঙ্কে জনগণ

রাজধানীতে সন্ধ্যায় পরপর দুই ভূমিকম্প, আতঙ্কে জনগণ
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ সন্ধ্যায় মাত্র এক সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদফতর বলছে, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়, যার মাত্রা ছিলো রিখটার স্কেলে ৩.৭। ঠিক এক সেকেন্ড পর—৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে আরেক দফা কম্পন হয়, যার মাত্রা ছিলো ৪.৩।

দুটি ভূমিকম্পের একটি উৎপত্তিস্থল ছিলো রাজধানীর বাড্ডায়, অন্যটির ছিলো নরসিংদীতে। রাজধানীজুড়ে কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে মানুষজন হঠাৎ আতঙ্কিত হয়ে পড়ে ভবন থেকে নেমে আসে।

এর আগে আজ সকালেও নরসিংদীর পলাশ উপজেলায় ৩.৩ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

এর মাত্র একদিন আগে—শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশে অনুভূত বড় ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিশুসহ কমপক্ষে ১০ জন মারা যান এবং ছয় শতাধিক মানুষ আহত হন। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে নরসিংদীতে, যেখানে পাঁচজনের মৃত্যু ঘটে। ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন মারা যান।

গতকালের ভূমিকম্পে আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ার ঘটনাই অধিকাংশ মৃত্যুর কারণ হয়েছে। রাজধানীসহ বেশ কিছু ভবনে ফাটল দেখা দেয় এবং কয়েকটি ভবন হেলে পড়ার ঘটনাও সামনে আসে।

আবহাওয়া অধিদফতর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ভবনগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ