Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ২২ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ১৪ ভবনের তালিকা প্রকাশ

ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ১৪ ভবনের তালিকা প্রকাশ
ফাইল ছবি

রাজধানীতে সংঘটিত ভূমিকম্পে কতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে—সে বিষয়ে আনুষ্ঠানিক তথ্য দিয়েছে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। সংস্থাটি শুক্রবার (২১ নভেম্বর) রাতে একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, যেখানে রাজধানীর বিভিন্ন স্থানের মোট ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানানো হয়েছে।

ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দীন-আল-ওয়াদুদের স্বাক্ষরিত বার্তায় উল্লেখ করা হয়, সকালে অনুভূত ভূমিকম্পে রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়া, আরমানিটোলা, সূত্রাপুর, বনানী, কলাবাগানসহ মোট ১৪টি এলাকায় ভবনগুলোর দেয়ালে ফাটল, প্লাস্টার খসে পড়া এবং কাঠামোগত ক্ষতির মতো বিভিন্ন চিহ্ন পাওয়া গেছে।

এটি একটি প্রাথমিক তালিকা বলে জানিয়ে সংশ্লিষ্ট দফতর জানিয়েছে, বিস্তারিত মূল্যায়নের জন্য প্রকৌশলীরা পৃথকভাবে এসব ভবন পরিদর্শন করবেন। কোন ভবনে তাৎক্ষণিক ঝুঁকি আছে কি না—তা যাচাই করে পরবর্তী নির্দেশনা দেয়া হবে।

অতিরিক্ত ভবন ক্ষতির তথ্য পাওয়া গেলে তালিকা হালনাগাদ করে জানানো হবে বলেও জানায় ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প