Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৬, ২২ নভেম্বর ২০২৫

শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক চাপ বিবেচনায় সিদ্ধান্ত

ভূমিকম্প: ঢাবিতে রোববার সব ক্লাস-পরীক্ষা বন্ধ

ভূমিকম্প: ঢাবিতে রোববার সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ছবি: সংগৃহীত

শুক্রবারের (২১ নভেম্বর) ভয়াবহ ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তা ও সম্ভাব্য মানসিক আঘাত বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় আগামীকাল রোববার (২৩ নভেম্বর) সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে। হঠাৎ কম্পনে ক্যাম্পাসের বিভিন্ন হলে আতঙ্ক তৈরি হওয়া ও শিক্ষার্থীদের উদ্বেগ বাড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভূমিকম্পের পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে পরবর্তী করণীয় শিগগিরই জানানো হবে।

ঢাবি প্রশাসন জানিয়েছে, হলগুলোতে আতঙ্কিত শিক্ষার্থীদের মানসিক সহায়তা দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। বিভিন্ন ভবনের নিরাপত্তা মূল্যায়নও শুরু হয়েছে।

এর আগে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে ক্লাস-পরীক্ষা স্থগিতের বিষয়টি জানান। তিনি লেখেন, 

ভূমিকম্পে অনেকে আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত। শিক্ষার্থীদের পরামর্শে বিষয়টি ভিসি স্যারকে জানানো হয় এবং তিনি সিদ্ধান্ত দিয়েছেন।

শুক্রবার সকালে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। আতঙ্কে ভবন থেকে লাফ দিয়ে ও ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশুসহ ১১ জনের মৃত্যু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলেও আতঙ্কে লাফ দিয়ে একাধিক শিক্ষার্থী আহত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, পর্যবেক্ষণে কোনো ভবনে কাঠামোগত জটিলতা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প