Sobar Desh | সবার দেশ আশুলিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৩, ২২ নভেম্বর ২০২৫

আশুলিয়ায় ভূমিকম্প: নরসিংদীর কম্পনের ‘আফটার শক’ 

আশুলিয়ায় ভূমিকম্প: নরসিংদীর কম্পনের ‘আফটার শক’ 
ছবি: সংগৃহীত

ঢাকার অদূরে আশুলিয়ার বাইপাইল এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে প্রায় ১২ সেকেন্ড স্থায়ী এই কম্পনের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৩.৩। এর মাত্র ২৪ ঘণ্টা আগে শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকা থেকে সারা দেশ কেঁপে ওঠে, যাতে শিশুসহ ১১ জন নিহত হন এবং আহত হন ছয় শতাধিক মানুষ।

ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জানান, আশুলিয়ায় অনুভূত এ কম্পনটি আগের দিনের প্রধান ভূমিকম্পেরই ‘আফটার শক’। তিনি বলেন, এর উৎপত্তি হয়েছে নরসিংদীর পলাশ এলাকায়, যা শুক্রবারের মাধবদীর উৎপত্তিস্থল থেকে খুব বেশি দূরে নয়। সাধারণত আফটার শক মূল উৎপত্তিস্থল থেকে ১০-২০ কিলোমিটার দূরেও অনুভূত হতে পারে।

রুবায়েত কবির আরও সতর্ক করে বলেন, গত ১০০ বছরে ঢাকায় এমন তীব্র ভূমিকম্প হয়নি। আমরা বড় ঝুঁকির মধ্যে রয়েছি। বিশেষজ্ঞদের মতে, প্রধান ভূমিকম্পের পর একাধিক আফটার শক হওয়া স্বাভাবিক, তবে এসব কম্পন ভবন দুর্বল হলে অধিক ক্ষতির কারণ হতে পারে।

শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ঝাঁকুনি অনুভূত হয়, যাতে নরসিংদীতে পাঁচজন, ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন নিহত হন। আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন, ফলে অসংখ্য মানুষ আহত হন। রাজধানী ও আশপাশে বেশ কয়েকটি ভবন হেলে পড়া ও দেয়ালে ফাটলের ঘটনাও ঘটে।

তবে আবহাওয়া অফিস ও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জনগণকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প