Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৭, ১০ ডিসেম্বর ২০২৫

মা-মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশা গ্রেফতার

মা-মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশা গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় চার দিন ধরেই অদৃশ্য থেকে যাওয়া মূল সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানায় তদন্তসংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য পুলিশ সূত্র।

চার দিন আগে লায়লা আফরোজের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন ওই নারী। প্রতিদিনই বোরকা বা মুখঢাকা অবস্থায় যাতায়াত করা আয়েশার চেহারা ভবনের সিসিটিভিতেও ধরা পড়েনি। নিহত লায়লা এবং তার কিশোরী মেয়ে নাফিসা ছাড়া আর কেউ তার মুখ দেখেননি। ফলে তার আসল নাম–পরিচয় বা পূর্বপরিচিত কোনও তথ্যই শুরুতে উদ্ধার করতে পারেনি পুলিশ।

সোমবার সকালে নিয়ম মতো কর্মস্থল উত্তরায় পৌঁছে স্ত্রীকে ফোনে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন আজিজুল ইসলাম, যিনি পেশায় শিক্ষক। একাধিকবার ফোনে ব্যর্থ প্রচেষ্টার পর সকাল ১১টার দিকে বাসায় ফিরে তিনি দেখেন, স্ত্রী লায়লা আফরোজ (৪৮) রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, শরীরজুড়ে ধারালো অস্ত্রের ক্ষতচিহ্ন। প্রধান ফটকের কাছে গুরতর জখম অবস্থায় পড়ে ছিলো তাদের মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)। দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা নাফিসাকে মৃত ঘোষণা করেন।

পরে ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সন্দেহভাজন গৃহকর্মী সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় প্রবেশ করেন এবং হত্যাকাণ্ডের পর সকাল ৯টা ৩৬ মিনিটে নাফিসার স্কুলড্রেস পরে বাসা থেকে বের হয়ে যান। বের হওয়ার সময় তিনি সঙ্গে করে একটি মুঠোফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যান।

ঘটনার পরদিন সোমবার রাতে অজ্ঞাতপরিচয় ওই নারীকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন নিহত লায়লার স্বামী আজিজুল ইসলাম। তদন্তের অংশ হিসেবে ভবনের এক নিরাপত্তাকর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিলো। তিনি জানান, চার দিন আগে এক নারী কাজের খোঁজে ভবনের সামনে এলে লায়লা আফরোজের পরিবারের অনুরোধে তাকে বাসায় পাঠানো হয়; তার সঙ্গে কারও পূর্বপরিচয় ছিলো না।

তদন্তকারীরা বলছেন, আয়েশাকে গ্রেফতারের পর এখন হত্যাকাণ্ডের পরিকল্পনা, উদ্দেশ্য, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং সম্ভাব্য সহযোগীদের বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুলিশ আশা করছে, এ গ্রেফতার মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ মোড় এনে দেবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী