Sobar Desh | সবার দেশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫১, ১৪ জানুয়ারি ২০২৬

ভোলাহাটে আ.লীগের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ভোলাহাটে আ.লীগের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ জঙ্গি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্তত অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে উপজেলা কৃষক লীগের এক সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভোলাহাট উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয়ের পাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল শেষে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজের নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শওক, ভোলাহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলঙ্গীর রেজা এবং আওয়ামী লীগের কর্মী সাদিকুল ইসলাম, মোবারক আলী, মো. সাইদুল রহমান, আরিফ আলী ও এমারতসহ মোট প্রায় ৫০ জন।

নতুন করে বিএনপিতে যোগ দেয়া নেতাকর্মীরা জানান, বিএনপির আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে তারা স্বেচ্ছায় দলটিতে যোগ দিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখবেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ বলেন, আওয়ামী লীগের অন্তত ৫০ জন নেতাকর্মী স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন। তারা বিএনপির আদর্শে বিশ্বাস রেখে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হতে আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, এ যোগদানের মধ্য দিয়ে ভোলাহাট উপজেলায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হয়েছে। আগামীর রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচিতে দল আগের চেয়ে আরও গতিশীল ও সংগঠিতভাবে ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার পথ বন্ধ হচ্ছে
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১১১, জাতীয় দুর্যোগ ঘোষণা
আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকার রাতভর অ্যাকশন শুটিং
তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াবো: শেখ হাসিনা
শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে ফেরানোর সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২০
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি