Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৭, ১৩ জানুয়ারি ২০২৬

সংস্কারের পক্ষে দলের অবস্থান স্পষ্ট করলেন

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নাগরিকদের মতামত নেয়ার জন্য আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এ কথা জানিয়েছেন। তিনি বলেন, সংস্কারের দাবি বিএনপিই সবার আগে তুলেছে এবং গণভোটে দলটির অবস্থান সুস্পষ্টভাবে সংস্কারের পক্ষে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন নজরুল ইসলাম খান। বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, সংস্কার প্রশ্নে বিএনপির অবস্থান শুরু থেকেই পরিষ্কার। তিনি উল্লেখ করেন, সংসদে নারীদের আসন বাড়ানোর প্রস্তাব বিএনপিই দিয়েছে। অন্য দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, কেউ কেউ নারী প্রতিনিধিত্বের কথা বললেও বাস্তবে একজন নারী প্রার্থীও মনোনয়ন দেয়নি। এ কারণেই বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।

বৈঠকে নির্বাচনসংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নানা জটিলতা তৈরি হচ্ছে। সংবিধানে স্পষ্টভাবে বলা আছে, কোনও প্রার্থী দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। অথচ মাঠপর্যায়ে কিছু রিটার্নিং কর্মকর্তা বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন। বিষয়টি যেন অনাকাঙ্ক্ষিত জটিলতা সৃষ্টি না করে, সে বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হয়েছে।

নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং রুহুল কুদ্দুস কাজল।

বৈঠকে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, প্রার্থিতা যাচাই এবং আসন্ন গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
বিএনপি এমপি বীথিকাকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ
রাজধানীর গণপরিবহনে প্রবেশ করছে মনোরেল
ছয় মাস পূর্তিতে সরকারে বড় রদবদলের ইঙ্গিত
বিশ্বকবিকে স্মরণে বাঙালির বিষাদঘন দিন ২২ শ্রাবণ আজ
ইয়েমেনে হুথি হামলায় সরকারি বাহিনীর ৩০ সদস্য নিহত
দেশের সব বিমানবন্দরে কড়া নিরাপত্তার নির্দেশ
এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার
পাকিস্তান হাইকমিশনারের ঢাকার বাসভবনে আগুন, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যার্পণের দাবি এনসিপির
অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে: বিএনপি এমপি নাছির
কাজী জেসিন বিটিভির নতুন মহাপরিচালক
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা