Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৫৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬

সাতরাস্তা অবরোধে অচল তেজগাঁও, তীব্র যানজটে দুর্ভোগ

সাতরাস্তা অবরোধে অচল তেজগাঁও, তীব্র যানজটে দুর্ভোগ
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের ব্যস্ত সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর ফলে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, সাতরাস্তা মোড় রাজধানীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল। এখানে অবরোধের কারণে বিজয়নগরসহ আশপাশের সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। মহাখালীর দিক থেকে আসা যানবাহনগুলো বিকল্প পথে ডাইভারশন দিয়ে চলাচল করতে হচ্ছে, তবে তাতেও যানজট কমানো সম্ভব হচ্ছে না।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশের প্রতিবাদেই তারা সড়কে নেমেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, এ সুপারিশ কার্যকর হলে ডিপ্লোমা প্রকৌশলীরা চরম বৈষম্যের শিকার হবেন।

কারিগরি ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বিল্লাহ বলেন, সহকারী প্রকৌশলী পদে এতদিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাই আবেদন করার সুযোগ পেতেন। কিন্তু বর্তমান সরকার উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দেয়ার সুপারিশ করেছে বলে তারা জানতে পেরেছেন। তিনি বলেন, এ সুপারিশ অবিলম্বে বাতিল না করা হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছিল এবং যান চলাচল স্বাভাবিক হয়নি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা