Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৬, ১৪ জানুয়ারি ২০২৬

মিরপুর সড়কে তীব্র যানজট

সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীরা বুধবার দুপুর ১টার দিকে সড়ক অবরোধ করেছেন। এতে মিরপুর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে এবং তীব্র যানজট সৃষ্টি হয়েছে, ফলে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

অবরোধকারী শিক্ষার্থীরা ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’ স্লোগান দেন। তাদের দাবির মূল বিষয় হলো ১৫ জানুয়ারি অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদন এবং রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা।

এর আগে মঙ্গলবার ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’ নামে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একই ধরনের অবরোধের ঘোষণা দিয়েছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা