Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৬, ১১ ডিসেম্বর ২০২৫

সহপাঠীর মৃত্যুতে ফার্মগেট অবরোধ, স্থবির রাজধানী

সহপাঠীর মৃত্যুতে ফার্মগেট অবরোধ, স্থবির রাজধানী
ছবি: সংগৃহীত

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানীতে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কলেজের উচ্চমাধ্যমিকের শতাধিক শিক্ষার্থী ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভে নামে। এতে রাজধানীর অন্যতম ব্যস্ত সড়কটি মুহূর্তেই অচল হয়ে পড়ে।

শিক্ষার্থীরা প্রথমে কলেজের মূল ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে, এরপর তারা ফার্মগেট মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে শাহবাগ–ফার্মগেট–কারওয়ান বাজার সড়কজুড়ে তীব্র যানজট দেখা দেয়, বিপাকে পড়ে হাজারো যাত্রী ও সাধারণ মানুষ।

এর আগে গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে গুরুতর আহত হন তিন শিক্ষার্থী—তেজগাঁও কলেজের সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, ২০২৪–২৫), হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, ২০২৫–২৬)। তিনজনকেই সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি করা হয়। পরে সাকিবুলের অবস্থার অবনতি হলে তাকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়, যেখানে বুধবার (১০ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়।

ঘটনার পর শেরে বাংলা নগর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, পুলিশ শিক্ষার্থীদের শান্ত করতে চেষ্টা করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তিনি আরও জানান, কলেজের প্রধান শিক্ষিকা ঘটনাস্থলে যাচ্ছেন। শিক্ষার্থীরা জানায়, বুধবার প্রধান শিক্ষিকার দেয়া বক্তব্যে অসন্তোষ থেকেই তারা আজকের কর্মসূচিতে নেমেছে।

হত্যাকাণ্ডের বিচার ও ছাত্রাবাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের এ অবরোধ চলতে থাকায় রাজধানীর যান চলাচলে সৃষ্টি হয়েছে বড় ধরনের বিপর্যয়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা