Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪১, ৭ ডিসেম্বর ২০২৫

৬ দফা দাবিতে সড়ক অবরোধ মোবাইল ব্যবসায়ীদের

৬ দফা দাবিতে সড়ক অবরোধ মোবাইল ব্যবসায়ীদের
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচের সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা। রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পর থেকেই তারা সড়কটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এর আগে সকাল থেকেই ব্যবসায়ীরা আমদানি শুল্ক কমানোসহ ৬ দফা দাবিতে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ভবনটির চারপাশ ঘিরে রাখে।

শনিবার ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ সংগঠনটি অনির্দিষ্টকালের জন্য সারাদেশের মোবাইল দোকান বন্ধের ঘোষণা দেয়। তাদের অভিযোগ—এনইআইআর (ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) বাস্তবায়ন হলে লাখো ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন এবং বাজারে একচেটিয়া সুবিধা পাবে একটি বিশেষ গোষ্ঠী। পাশাপাশি বাড়তি করের চাপ শেষে মোবাইল ফোনের দামও বেড়ে যাবে।

ব্যবসায়ীদের অভিযোগ

ব্যবসায়ীরা জানান, এনইআইআর বাস্তবায়নের নামে যে নীতিমালা তৈরি করা হয়েছে, তা ব্যবসায়বান্ধব নয়। এটি কার্যকর হলে অনেক দোকান বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। গ্রাহক পর্যায়েও নতুন মোবাইল সেট কেনার খরচ বৃদ্ধি পাবে।

ব্যবসায়ীদের ৬ দফা দাবি

  • স্মার্টফোন আমদানিতে স্থানীয় প্রস্তুতকারকদের সঙ্গে বাধ্যতামূলক চুক্তির নিয়ম বাতিল।
  • ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সুবিধার্থে আমদানি শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনা।
  • এনইআইআর বাস্তবায়নে বেসরকারি অর্থায়ন বাতিল করে সরকারি তহবিল ব্যবহারের দাবি।
  • সারা দেশে ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রীত ফোন বিক্রিতে শর্ত আরোপ না করা বা পর্যাপ্ত সময় দেয়া।
  • এনইআইআর কার্যকর করার আগে ডেমো ভিডিও প্রকাশ এবং অন্তত ছয় মাস পরীক্ষামূলক কার্যক্রম চালানো।
  • বিটিআরসির ভেন্ডর এনলিস্টমেন্ট প্রক্রিয়া সহজ করা এবং দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা।

এদিকে সড়ক অবরোধের ফলে আগারগাঁও, শেরেবাংলা নগর ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা