Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৫, ৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:১৫, ৭ ডিসেম্বর ২০২৫

স্কুলিং মডেল বাতিলের দাবিতে বিক্ষোভ

শাহবাগ অবরোধ ৫ কলেজের শিক্ষার্থীদের

শাহবাগ অবরোধ ৫ কলেজের শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

রাজধানীর কেন্দ্রীয় সড়ক শাহবাগ মোড়ে রোববার (৭ ডিসেম্বর) দুপুরে অবরোধ গড়ে তুলেছেন পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন এবং সড়ক অবরোধ করে অবস্থান নেন।

রোববার সকাল থেকে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন। তাদের অভিযোগ—স্কুলিং মডেল চালু হলে উচ্চমাধ্যমিক স্তর স্বতন্ত্র কাঠামো হিসেবে টিকবে না এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা-ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়বে।

এ কারণে তারা স্কুলিং মডেল বাতিল, এ মডেলভিত্তিক খসড়া অধ্যাদেশ প্রত্যাহার এবং উচ্চমাধ্যমিকের আলাদা কাঠামো বজায় রাখার দাবি জানান।

দুপুর সাড়ে ১১টার দিকে পাঁচ কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মিছিল সহকারে শাহবাগ মোড়ে পৌঁছালে পুরো সড়ক অবরুদ্ধ হয়ে যায়। এতে দ্রুতই বন্ধ হয়ে যায় শাহবাগ-মতিঝিল-ফার্মগেট রুটের যান চলাচল। যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।

অবরোধের কারণে এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা