Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সাইরেন বাজছে একাধিক এলাকায়

ইসরায়েল লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

ইসরায়েল লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
ছবি: সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে’ ইসরায়েলি ভূখণ্ডের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

অন্যদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পরপরই দেশের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। সম্ভাব্য হামলার আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী আকাশে সক্রিয় রয়েছে এবং আসা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা ঠেকাতে কাজ করছে, তবে প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নিশ্ছিদ্র নয় বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে নাগরিকদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে সাইরেন শোনামাত্র নির্ধারিত আশ্রয়কেন্দ্রে যাওয়ার এবং নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করার কথা বলা হয়েছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন। মধ্যপ্রাচ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে এ নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য