সংসদ অধিবেশন চলবে দুই বেলা, প্রয়োজনে শুক্রবারও
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে সংসদ অধিবেশন প্রতিদিন দুই বেলায় অনুষ্ঠিত হবে।
সোমবার অধিবেশনে চিফ হুইপ নুরুল ইসলাম জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে প্রতিদিন প্রথম সেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় সেশন বিকাল সাড়ে ৩টায়।
তিনি আরও জানান, সরকারি বিল পাসের ত্বরান্বিত কার্যক্রমে আগামী বৃহস্পতিবারের ‘বেসরকারি সদস্য দিবস’ বাতিল করা হয়েছে। প্রয়োজনে আগামী শুক্রবারও অধিবেশন চলবে।
এ পদক্ষেপের মাধ্যমে ১৩৩টি বিল দ্রুত পাস করে সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের লক্ষ্য রাখা হয়েছে।
সবার দেশ/কেএম




























