Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৬, ৬ এপ্রিল ২০২৬

আবেগে ভেসেছে সংসদের ভিআইপি গ্যালারি

আহত জুলাইযোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

আহত জুলাইযোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে এক ভিন্নধর্মী ও আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল রোববারের (৫ এপ্রিল) অধিবেশন। আন্দোলনে আহত জুলাইযোদ্ধাদের সঙ্গে সরাসরি দেখা করে তাদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের সঙ্গে সময় কাটানোর পুরো সময়জুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন দেখতে এদিন ৫৩ জন আহত জুলাইযোদ্ধা সংসদে আসেন। অধিবেশন শুরুর আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি ফ্লোর নিয়ে সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, জুলাইয়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ যোদ্ধাদের উপস্থিতি সংসদের জন্য গর্বের। তাদের স্বাগত জানাতে সবাইকে আহ্বান জানান তিনি।

তার বক্তব্যের পরপরই সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে আহতদের অভিনন্দন জানান। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ-এর বাম পাশে থাকা ভিআইপি গ্যালারিতে অবস্থানরত আহত যোদ্ধারা দাঁড়িয়ে হাত নাড়িয়ে সাড়া দেন।

অধিবেশনের বিরতির সময় নিরাপত্তাকর্মীরা গ্যালারিতে গিয়ে জানান, অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে আসবেন। এতে গ্যালারিতে উপস্থিত যোদ্ধাদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই গ্যালারিতে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি একে একে সবার সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং মনোযোগ দিয়ে শোনেন আন্দোলনের সময় তাদের ওপর ঘটে যাওয়া ঘটনাগুলো। অনেকের কাঁধে ও মাথায় হাত রেখে সান্ত্বনা দেন তিনি।

এ সময় কয়েকজন আহত যোদ্ধা নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন। বিশেষ করে কয়েকজন নারী যোদ্ধা কান্নাজড়িত কণ্ঠে তাদের কষ্টের কথা তুলে ধরলে পুরো গ্যালারিজুড়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

গ্যালারিতে এ সময় আইনমন্ত্রীসহ কয়েকজন হুইপও উপস্থিত ছিলেন। পুরো ঘটনাটি সংসদের আনুষ্ঠানিক কার্যক্রমের বাইরে হলেও উপস্থিত সবার কাছে এটি হয়ে ওঠে এক স্মরণীয় ও মানবিক মুহূর্ত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা