Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১, ৭ এপ্রিল ২০২৬

রাজনীতি না ক্রিকেট—সাকিবের স্পষ্ট বার্তা, স্ট্যাটাসেই ঝড়

রাজনীতি না ক্রিকেট—সাকিবের স্পষ্ট বার্তা, স্ট্যাটাসেই ঝড়
ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। রাজনীতিতে ফেরা নিয়ে জল্পনার মধ্যেই তিনি জানালেন, আপাতত তার পুরো মনোযোগ ক্রিকেটেই।

সোমবার (৬ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি পরিষ্কার করেন। পোস্টটি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়।

সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে তার কিছু বক্তব্য ঘিরে ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়। বিশেষ করে রাজনীতিতে ফেরা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই নিজের অবস্থান ব্যাখ্যা করেন সাকিব। সে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন,

যেহেতু এখন দলের (আওয়ামী লীগের) কার্যক্রম নেই, তাই ক্রিকেট চালিয়ে যাচ্ছি। দলীয় কার্যক্রম শুরু হলে রাজনীতিতে ফিরে আসার সুযোগ থাকবে।

ফেসবুক বার্তায় তিনি জানান, ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে জাতীয় দলের হয়ে নিজের সেরাটা দিতে চান। লাল-সবুজের জার্সিতে দেশের জন্য আরও কিছু স্মরণীয় পারফরম্যান্স উপহার দেয়াই এখন তার প্রধান লক্ষ্য।

একই সঙ্গে দেশের উন্নয়নে রাজনীতির গুরুত্ব স্বীকার করলেও এ মুহূর্তে সক্রিয় রাজনীতিতে ফেরার কোনও পরিকল্পনা নেই বলেও ইঙ্গিত দেন তিনি। তার মতে, রাজনীতি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও দেশের জন্য কাজ করার একমাত্র পথ নয়।

সাকিব আরও বলেন, খেলাধুলা থেকে অবসর নেয়ার পর তিনি দেশের জন্য অবদান রাখতে চান। তখন রাজনীতিতে যুক্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি, তবে সেটি ভবিষ্যতের বিষয়।

দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর জাতীয় দলে সফলভাবে ফিরে আসা এবং হাসিমুখে ক্যারিয়ার শেষ করার আশাবাদও ব্যক্ত করেন এ তারকা ক্রিকেটার। এজন্য তিনি দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

সব মিলিয়ে, রাজনীতি নিয়ে জল্পনার মাঝেই নিজের অগ্রাধিকার স্পষ্ট করে দিয়েছেন সাকিব—এ মুহূর্তে তার লক্ষ্য শুধুই ক্রিকেট।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা