Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৪, ৬ এপ্রিল ২০২৬

‘ময়নামতি নয়, মেঘনাও নয়’

কুমিল্লা নামেই বিভাগ চাইলেন সংসদ সভাপতি

কুমিল্লা নামেই বিভাগ চাইলেন সংসদ সভাপতি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে দাঁড়িয়ে কুমিল্লাকে কুমিল্লা নামেই বিভাগ করার দাবি জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (৬ এপ্রিল) সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন।

বক্তব্যে তিনি বলেন, কুমিল্লা একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জেলা, যা শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকে দেশের অন্যতম অগ্রগণ্য অঞ্চল। দীর্ঘদিন ধরেই কুমিল্লায় একটি নতুন বিভাগ গঠনের দাবি রয়েছে এবং এ নিয়ে নানা আলোচনা-সমালোচনাও হয়েছে।

তিনি অভিযোগ করেন, অতীতে ক্ষমতাসীন সরকার কুমিল্লায় বিভাগ করার ঘোষণা দিলেও নাম নিয়ে বিতর্ক তৈরি করে। তার ভাষায়, ‘বিগত সরকার বিভাগ করার কথা বলেছিলো, কিন্তু কুমিল্লা নামে নয়। তারা অন্য নাম দিতে চেয়েছিলো—যেমন ‘ময়নামতি’ বা ‘মেঘনা’। এমনকি ‘কু’ শব্দকে নেতিবাচক হিসেবে দেখিয়ে কুমিল্লা নাম এড়িয়ে যাওয়ার যুক্তিও দেয়া হয়েছিলো।’

উল্লেখ্য, ২০১৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কুমিল্লা বিভাগ গঠনের প্রস্তাবে ‘ময়নামতি’ নাম বিবেচনা করে। পরে ২০২২ সালে ‘মেঘনা’ নামও আলোচনায় আসে। তবে এসব প্রস্তাবের বিরুদ্ধে কুমিল্লাবাসী বিভিন্ন সময় প্রতিবাদ জানায়।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, কুমিল্লার জনগণ দল-মত নির্বিশেষে নিজ জেলার নামে বিভাগ চায়। কিন্তু আগের সরকার এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়েই সময় পার করে।

তিনি বর্তমান সংসদের মাধ্যমে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়ে বলেন, 

আজ জাতীয় সংসদে আমি অনুরোধ জানাচ্ছি—কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করা হোক।

বিশ্লেষকদের মতে, প্রশাসনিক পুনর্বিন্যাসের এ দাবি কেবল নামকরণের প্রশ্ন নয়, বরং আঞ্চলিক পরিচয়, ইতিহাস ও জনমানসের সঙ্গে গভীরভাবে জড়িত একটি ইস্যু। তাই বিষয়টি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন