দেশে রমজান ৩০ দিন পূর্ণ
চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদ
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় একদিন পর উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ফলে শুক্রবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার সারাদেশে ঈদ উদযাপিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি-র সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রাজধানীর বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ না দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সভা সূত্রে জানানো হয়, দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে ইসলামি শরিয়াহ অনুযায়ী রমজান মাস ৩০ দিন পূর্ণ করে শনিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবসহ অন্যান্য অঞ্চলেও আগের দিন শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে সেখানে বৃহস্পতিবার রমজান ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।
চাঁদ দেখা নিয়ে এ বছরের সিদ্ধান্তে বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের মধ্যে একদিনের ব্যবধান থাকছে, যা প্রতি বছরই প্রায় দেখা যায়।
সবার দেশ/কেএম




























