Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ২০ মার্চ ২০২৬

রাজনীতিকে নিজের গতিতে চলতে দেয়ার আহ্বান

এরা হঠাৎ সক্রিয় হলেও গুরুত্ব দেয়ার প্রয়োজন নেই: মির্জা ফখরুল

এরা হঠাৎ সক্রিয় হলেও গুরুত্ব দেয়ার প্রয়োজন নেই: মির্জা ফখরুল
ফাইল ছবি

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হঠাৎ করে রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠা কিছু গোষ্ঠীকে অতিরিক্ত গুরুত্ব দেয়ার প্রয়োজন নেই। তিনি মনে করেন, রাজনীতি ও গণতন্ত্রকে তাদের স্বাভাবিক গতিতেই চলতে দেয়া উচিত।

বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশান এলাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেয়ার কিছু আছে বলে আমি মনে করি না। রাজনীতিকে তার নিজের গতিতে চলতে দিন, গণতন্ত্রকেও নিজের পথে এগোতে দিন।

তিনি আরও বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা বা কার্যক্রমকে কেন্দ্র করে সামগ্রিক রাজনীতিকে থামিয়ে দেয়া কিংবা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা উচিত নয়। বরং রাজনৈতিক চর্চা স্বাভাবিকভাবেই এগোতে দেয়া প্রয়োজন।

আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং তা বন্ধই থাকবে। তবে রাজনৈতিক বাস্তবতায় দলটি বিভিন্নভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

তার ভাষায়, আওয়ামী লীগ চেষ্টা করবেই কিছু কিছু কাজ করতে। কিন্তু তাতে লাভ হচ্ছে না। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

মির্জা ফখরুলের এ বক্তব্য দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা