Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ২০ মার্চ ২০২৬

আপডেট: ০০:৩৪, ২০ মার্চ ২০২৬

স্মৃতির ভেতরেই বেঁচে আছেন ওসমান ভাই—বললেন জুমা

‘বাড়ি আসার আগে আম্মু একদিন জিজ্ঞেস করলো, কত তারিখ আসবি?’

‘বাড়ি আসার আগে আম্মু একদিন জিজ্ঞেস করলো, কত তারিখ আসবি?’
ছবি: সংগৃহীত

প্রিয়জন হারানোর বেদনা কখনওই পুরোপুরি মুছে যায় না—সময় শুধু তাকে একটু আড়াল করে রাখে। তেমনই এক হৃদয়স্পর্শী স্মৃতিচারণ সামনে এসেছে, যেখানে এক তরুণ তার হারিয়ে যাওয়া ভাইয়ের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন।

ফাতিমা তাসনিম জুমা। শহীদ ওসমান হাদির সহযোদ্ধা। ১৯ মার্চ সন্ধ্যায় তিনি তার ফেসবুক আইডিতে শহীদ ওসমান হাদির স্মৃতিচারণ করে এক আবেগঘন পোস্ট দেন। 

পোস্টে তিনি জানান, বাড়িতে ফেরার আগে তার মা একদিন জিজ্ঞেস করেছিলেন, কবে আসবেন তিনি। উত্তরে তিনি বলেন, ‘২৫ রমজানের পর আসতে বলেছে ওসমান ভাই।’ মা তখন জানতে চান, কে এ ওসমান? মুহূর্তেই ভুল বুঝতে পেরে তিনি সংশোধন করে বলেন, ‘না, জাবের ভাই।’

এ ছোট্ট ভুলটিই যেনো মনে করিয়ে দেয়—ওসমান ভাই এখনও তাদের জীবনের অংশ হয়ে আছেন, অন্তত স্মৃতিতে।

বাড়ি ফেরার পর আরেকটি ঘটনা সে স্মৃতিকে আরও নাড়িয়ে দেয়। জাবের ভাই ফোন দিলে কথা বলতে বলতে হঠাৎই তার মনে পড়ে যায়, ওসমান ভাইও আগে নিয়মিত ফোন দিতেন। বাড়ি ফিরলেই খোঁজ নিতেন, হাসি-ঠাট্টা করে বলতেন—

বাড়ি গেছিস, খবরটবর নাই, আবার কবে আসবি?

এ নিয়মিত খোঁজ নেয়া, স্নেহভরা ডাক—সবই এখন শুধু স্মৃতি।

তিনি আরও বলেন, জীবন আসলে ঠিকই চলে। আমরা স্বাভাবিক থাকি, যতক্ষণ না মনে পড়ে—ভাই আর নেই। কিন্তু যে মুহূর্তে মনে পড়ে, মনে হয় পায়ের নিচে মাটি নেই।

এ বেদনার কথাগুলো শুধু একটি পরিবারের নয়—প্রিয়জন হারানো প্রতিটি মানুষের অনুভূতির প্রতিফলন। সময় এগিয়ে যায়, জীবন চলতে থাকে, কিন্তু কিছু মানুষ কখনো হারিয়ে যান না—তারা থেকে যান স্মৃতির গভীরে, প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা