Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫০, ২১ অক্টোবর ২০২৫

আপডেট: ১০:৫২, ২১ অক্টোবর ২০২৫

এক বছরে ১১২ ভিডিও প্রকাশে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে অষ্টম

আন্তর্জাতিক পর্নো সাইটে বাংলাদেশের যুগল আজিম-বৃষ্টি

আন্তর্জাতিক পর্নো সাইটে বাংলাদেশের যুগল আজিম-বৃষ্টি
ছবি: সংগৃহীত

দেশে বসেই আন্তর্জাতিক পর্নোগ্রাফি জগতে সক্রিয় ছিলেন চট্টগ্রামের আজিম ও মানিকগঞ্জের বৃষ্টি। অভিযোগ উঠেছে, তারা শুধু নিজেরাই পর্নো ভিডিও বানিয়ে অনলাইনে আপলোড করতেন না, অন্যদেরও এই অবৈধ কার্যক্রমে সম্পৃক্ত করতেন। 

এক বছরের মধ্যেই তাদের ১১২টি ভিডিও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশিত হয়, যা দেখা হয়েছে প্রায় ২ কোটি ৬৭ লাখবার।

এ ঘটনায় গতকাল ভোর সাড়ে ৩টার দিকে বান্দরবানের হাজীপাড়ার বালাঘাটা এলাকা থেকে আজিম-বৃষ্টিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক পর্নো সাইটে তাদের প্রথম ভিডিও প্রকাশিত হয়। এরপর থেকে তারা একাধিক ওয়েবসাইটে নিয়মিত কনটেন্ট আপলোড করতে থাকেন।

তিনি বলেন, 

আজিম-বৃষ্টি শুধু নিজেরাই ভিডিও বানিয়ে আপলোড করতেন না, বরং অন্যদেরও প্রলুব্ধ করতেন এ ইন্ডাস্ট্রিতে যুক্ত হতে। এমনকি টেলিগ্রাম চ্যানেলে প্রচারণা চালিয়ে নতুন ক্রিয়েটর যুক্ত করলে নগদ টাকা দেয়ার প্রলোভনও দেখাতেন তারা।

সিআইডির তথ্যমতে, 

এক বছরের মধ্যেই আন্তর্জাতিক পর্নো পারফর্মারদের তালিকায় তারা উঠে আসেন বিশ্বের অষ্টম স্থানে। সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম ও টেলিগ্রামে প্রকাশ্য প্রচারণার মাধ্যমে তারা বাংলাদেশ থেকে নতুন সদস্য সংগ্রহ করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিম-বৃষ্টি জানিয়েছেন, তারা বিভিন্ন আন্তর্জাতিক সাইটে নিজের তৈরি ভিডিও আপলোড করতেন এবং অনলাইন যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আগ্রহীদের উদ্বুদ্ধ করতেন। সিআইডি জানিয়েছে, তাদের প্রচারণার মাধ্যমে অনেক তরুণ-তরুণী এ কাজে যুক্ত হওয়ার প্রলোভনে পড়েছিলেন।

সিআইডি কর্মকর্তা জসীম উদ্দিন খান বলেন, তারা অনলাইনে বিলাসবহুল জীবনযাত্রার ছবি প্রকাশ করতেন, যদিও বাস্তবে তারা দরিদ্র পরিবার থেকে উঠে আসা এবং প্রাথমিক বিদ্যালয়ও শেষ করতে পারেননি। বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, অনলাইন প্ল্যাটফর্মগুলো সবার জন্য উন্মুক্ত হওয়ায় পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে ইতোমধ্যে তাদের প্রকাশিত ১১২টি ভিডিও বাংলাদেশ থেকে দেখা না যায়, সে ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি তারা কত অর্থ আয় করেছেন, কীভাবে সে অর্থ দেশে এনেছেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন <<>> বাংলাদেশে বসে পর্ন সাইট পরিচালনা, দম্পতি গ্রেফতার

স্থানীয় সূত্র জানায়, গত ১২ অক্টোবর আজিম বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় ফল ব্যবসায়ী পরিচয়ে ১০ হাজার টাকায় একটি ফ্ল্যাট ভাড়া নেন। ভবনের তত্ত্বাবধায়ক জানান, ওই যুগল নিজেদের স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা নেন এবং খুব কমই বাইরে যেতেন।

সিআইডি জানিয়েছে, এ মামলার তদন্ত চলছে এবং তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা যাচাই করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে প্রকাশিত এসব ভিডিও ব্লক করা হয়েছে এবং বাংলাদেশে এ ধরনের কনটেন্টে প্রবেশাধিকার বন্ধের উদ্যোগ জোরদার করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার