Sobar Desh | সবার দেশ বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৭, ২০ অক্টোবর ২০২৫

বাংলাদেশে বসে পর্ন সাইট পরিচালনা, দম্পতি গ্রেফতার

বাংলাদেশে বসে পর্ন সাইট পরিচালনা, দম্পতি গ্রেফতার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বান্দরবন থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা দীর্ঘদিন ধরে বিদেশি ওয়েবসাইটে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচার করছিলেন বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে—এ দম্পতি বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও বিদেশি ওয়েবসাইটে আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্ন সাইটগুলোর শীর্ষ তালিকায় উঠে আসে।

জসীম উদ্দিন জানান, তদন্তে আরও তথ্য পাওয়া গেছে যে, তারা এ কার্যক্রমের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছিলেন। শুধু তাই নয়, নিজেদের নেটওয়ার্ক সম্প্রসারণে তারা অন্যদেরও এ কাজে উৎসাহিত করছিলেন।

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, অশ্লীল ভিডিও উৎপাদন, সংরক্ষণ বা প্রচার ফৌজদারি অপরাধ। এ আইনের অধীনে অভিযুক্তদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার বিধান রয়েছে।

সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন, এ দম্পতির জিজ্ঞাসাবাদে দেশজুড়ে সক্রিয় একটি অনলাইন পর্ন নেটওয়ার্কের তথ্য মিলেছে, যা সোশ্যাল মিডিয়ায় ও এনক্রিপটেড অ্যাপের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

সম্প্রতি আন্তর্জাতিক ম্যাগাজিন ‘দ্য ডিসেন্ট’ এক অনুসন্ধান প্রতিবেদনে এ দম্পতির পরিচয় ও তাদের পরিচালিত চ্যানেলের কার্যক্রম তুলে ধরে, যার সূত্র ধরে সিআইডি তদন্ত শুরু করে।

গ্রেফতার দম্পতিকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ ও ডিজিটাল প্রমাণ জব্দের কাজ চলছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ
ডেঙ্গুর ভয়ংকর বিস্তার, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা
অপসংস্কৃতি জাতির ঘাড়ে চেপে বসেছে: জামায়াত আমির
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ
সৌদি জাহাজে নিষেধাজ্ঞা, শর্ত দিলো হুতি
স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেয়ার সুযোগ নেই: শাহে আলম
‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল
ফারাক্কার ১০৯ গেট খোলা, বাড়ছে পানি, বন্যার আভাস
ক্যারিয়ারের শুরুতেই শুনেছিলেন, ‘নাচে তুমি জিরো’
ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল