Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৩, ২১ নভেম্বর ২০২৫

মামলা করবে দুদক

শেখ রেহানার স্বামীর ৮ কোটি টাকার অবৈধ সম্পদ

শেখ রেহানার স্বামীর ৮ কোটি টাকার অবৈধ সম্পদ
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি হাসিনার বোন শেখ রেহানার স্বামী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকার সম্পদের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মামলার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। জানা গেছে, দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া শিগগিরই মামলাটি দায়ের করবেন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানানো হয়েছে, ড. শফিক আহমেদের নামে ১৫ কোটি ৩২ লাখ ৮৮ হাজার ২৯০ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। পারিবারিক ও অন্যান্য ব্যয়ের সঙ্গে মিলিয়ে তার অর্জিত সম্পদ ও ব্যয়ের হিসাব দাঁড়ায় ১৭ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৬৪২ টাকা। যাচাই-বাছাইয়ে দেখা গেছে, তার বৈধ আয় মাত্র ৯ কোটি ৩২ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা। ফলে ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে।

দুদক আরও জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি ও বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার সময়ে তিনি দুর্নীতির মাধ্যমে এই সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা