Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৯, ১৪ আগস্ট ২০২৫

টিউলিপের চাপেই রেহানা পরিবারকে প্লট বরাদ্দ: দুদকের সাক্ষ্য

টিউলিপের চাপেই রেহানা পরিবারকে প্লট বরাদ্দ: দুদকের সাক্ষ্য
ফাইল ছবি

রাজউকের ৩০ কাঠার একটি প্লট বরাদ্দে সরাসরি খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছিলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক—এমন দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। তাদের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার পরিবারকে প্লট বরাদ্দ দেন, যা ছিলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিয়মবহির্ভূত।

বুধবার ১৩ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৪–এ প্লট দুর্নীতির তিনটি মামলার একটিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ মোট ২৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন দুদকের তিন কর্মকর্তা—উপ-সহকারী পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান।

সাক্ষ্যে তারা জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় ১০ কাঠার একটি প্লট কোনও আবেদন ছাড়াই বরাদ্দ পান শেখ রেহানার পরিবার। এতে আইন লঙ্ঘন করে দ্বিতীয়বার প্লট বরাদ্দ দেয়া হয়, যা রাজউকের নীতিমালার পরিপন্থী।

দুদকের আইনজীবী তরিকুল ইসলাম আদালতে বলেন, 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানাকে প্লট বরাদ্দ দেন। টিউলিপ সিদ্দিকও এ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেন।

আইনজীবী মোহাম্মদ জহিরুল ইসলাম যোগ করেন, 

আবেদন না করেও প্লট পাওয়া ও তার দখল নেয়া—এটি সম্পূর্ণ নিয়মভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার।

দুদকের দাবি, এসব বরাদ্দের পুরো প্রক্রিয়াই হয়েছে গণভবনের ছত্রছায়ায়। প্লট দুর্নীতির মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ হবে ২৮ আগস্ট।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা