Sobar Desh | সবার দেশ কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৯, ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:৩৪, ২২ ডিসেম্বর ২০২৪

আবু সাঈদকে নিয়ে কটূক্তি ও জয় বাংলা স্লোগান

নিঃশর্ত ক্ষমা চাইলেন মুক্তিযোদ্ধা

নিঃশর্ত ক্ষমা চাইলেন মুক্তিযোদ্ধা
ছবি: সংগৃহীত

শহিদ আবু সাঈদের ছবি ব্যবহার নিয়ে কটূক্তি ও জয় বাংলা স্লোগান দিয়ে সমালোচনার মুখে পড়া বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী অবশেষে আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। বিজয় দিবসে কিশোরগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে পোস্টারে শহিদ আবু সাঈদের ছবির ব্যবহার নিয়ে তিনি কটূক্তি করেন।

রোববার (২২ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইদ্রিস আলী ভূঁইয়া বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে আমি অনিচ্ছাকৃত ভুল করেছি। অনুষ্ঠানে দেয়া আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আমি ভুলবশত বলে ফেলেছি। এজন্য আন্তরিকভাবে দুঃখিত এবং নিঃশর্ত ক্ষমা চাইছি। তিনি আরও বলেন, শহিদ আবু সাঈদ আমাদের সন্তানের মতো। তিনি (সাঈদ) শহিদ না হলে দেশের পটপরিবর্তন হতো না। তার আত্মত্যাগে দেশ এগিয়ে যাবে, সে কামনা আমি করি। 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও কিশোরগঞ্জ রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার কেএম মাহবুব আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান খান প্রমুখ।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী