Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০৫:৫৯, ৬ মার্চ ২০২৬

আপডেট: ০৬:০০, ৬ মার্চ ২০২৬

গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানায় উৎপাদন বন্ধ

গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানায় উৎপাদন বন্ধ
ছবি: সংগৃহীত

দেশে চলমান গ্যাস সংকটের প্রভাব এবার পড়েছে সার উৎপাদন খাতে। গ্যাস সরবরাহে ঘাটতির কারণে চট্টগ্রামের আনোয়ারা এলাকায় অবস্থিত দুটি বড় সার কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

সরকারি নির্দেশনার পর বুধবার (৪ মার্চ) বিকেল ৩টা থেকে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-এর উৎপাদন স্থগিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে গ্যাস সরবরাহে সংকট তীব্র হওয়ায় শিল্পখাতে গ্যাস ব্যবহারে সীমিত করার সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে কারখানাগুলোতে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যায়। পর্যাপ্ত চাপ ও নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকায় স্বাভাবিকভাবে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিলো না।

পরে পরিস্থিতি বিবেচনায় সরকারি নির্দেশনা অনুযায়ী দুটি কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

কারখানা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি গ্যাসনির্ভর একটি প্রক্রিয়া। উৎপাদনের সময় নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম চাপের গ্যাস ব্যবহার করে উৎপাদন চালিয়ে গেলে যন্ত্রপাতির ক্ষতির ঝুঁকি থাকে এবং বড় ধরনের প্রযুক্তিগত সমস্যাও দেখা দিতে পারে। তাই নিরাপত্তা বিবেচনায় উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, গ্যাস সংকটের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় উৎপাদন কার্যক্রম চালু করা হবে।

জানা গেছে, স্বাভাবিক সময়ে সিইউএফএল প্রতিদিন প্রায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে। অন্যদিকে কাফকোর দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ১ হাজার ৭২৫ মেট্রিক টন ইউরিয়া এবং প্রায় ১ হাজার ৫০০ মেট্রিক টন অ্যামোনিয়া।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বর্তমানে এ বিপুল পরিমাণ সার উৎপাদন স্থগিত রয়েছে, যা দীর্ঘমেয়াদে কৃষি খাতে প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কারামুক্ত এনসিপি নেতা তারেক রেজা
শতকোটিপতি ক্লাবে মেসির ঐতিহাসিক প্রবেশ
ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে: হিমি
হজ পালন করতে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু
মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে গুলিবর্ষণ
যমুনা সেতুর পূর্বপাড়ে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা, নিহত ১৫
মেট্রোরেলে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
ঈদের ছুটিতেও খোলা যেসব এলাকার ব্যাংক
তামাক নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ প্রশংসনীয়
জলঢাকায় ইউএনও মাঠে নামতেই উধাও যানজট
আদর্শ প্রজন্ম গঠনে প্যারিসে এমসি ইনস্টিটিউটের ব্যতিক্রমী আয়োজন
টুংটাং শব্দে মুখরিত বেনাপোলের কামারপল্লী
আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’
রায়পুরায় নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
লালগালিচার ঝলক পেরিয়ে শেষ হলো কান উৎসবের ৭৯তম আসর
ধর্মের আবরণে গুণ্ডামি-ভণ্ডামির রাজনীতি চলতে পারে না: আইনমন্ত্রী
ইসলামী ব্যাংকের নয়া চেয়ারম্যান খুরশীদ আলম