Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৬, ৪ মার্চ ২০২৬

মিথ্যা ঘোষণায় আমদানি করা মাছ আটক

বেনাপোলে শুল্ক ফাঁকির মহোৎসবে আলেয়া এন্টারপ্রাইজ

বেনাপোলে শুল্ক ফাঁকির মহোৎসবে আলেয়া এন্টারপ্রাইজ
ছবি: সবার দেশ

সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ‘আলেয়া এন্টারপ্রাইজ’ এখন বেনাপোল স্থল বন্দরে শুল্ক ফাঁকির কারিগর হিসেবে অতি পরিচিত একটি নাম। তারা বিভিন্ন সময়ে মিথ্যা ঘোষণা দিয়ে কোটি কোটি টাকার পণ্য খালাস করছে জাতীয় রাজস্ব ফাঁকি দিয়ে। এর আড়ালে জড়িয়ে আছে কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তা, যারা সবসময়ই থাকে ধরাছোঁয়ার বাইরে।

বেনাপোল স্থলবন্দর-এ মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা মাছের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে আলোচিত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আলেয়া এন্টারপ্রাইজ-এর সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে।

বন্দর সূত্র জানায়, ভারতীয় ট্রাক থেকে সামুদ্রিক মাছ ঘোষণা দিয়ে রুই মাছ আমদানির চেষ্টা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ মার্চ) রাত ১০টার দিকে বেনাপোল স্থলবন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে অভিযান চালিয়ে মাছের চালানটি আটক করা হয়। পরে মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে আটক করা মাছ নিলামে বিক্রি করা হয়।

মাছের আমদানিকারক ঢাকার সাজ্জাত এন্টার প্রাইজ এবং বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের চেষ্টা করছিলো বহুল আলোচিত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আলেয়া এন্টারপ্রাইজ।

এর আগে গত ১৩ জানুয়ারি মিথ্যা ঘোষণার আমদানি করা ৫ হাজার ৯৪৩ কেজি ইলিশের একটি অবৈধ চালান আটক করা হয়েছিলো। এতেও সংশ্লিষ্ট ছিলো এ চক্রের সদস্যরা।

বন্দর সূত্রে জানা গেছে, এক শ্রেণির দুর্নীতিবাজ ব্যবসায়ীদের শুল্ক ফাঁকির কারণে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এক হাজার ১৩ কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে। এছাড়াও বিনা এন্ট্রিতে একটি সিন্ডিকেট কোটি কোটি টাকার মালামাল শুল্ক না দিয়েই নিয়ে যাচ্ছে। চিহ্নিত শুল্কফাঁকিবাজদের বিরুদ্ধে কঠিন কোন ব্যবস্থা  না নেয়ায় তারা শুল্কফাঁকির কাজ করেই চলেছে। এসব অনিয়মের সঙ্গে কাস্টমস ও বন্দরের এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তাদের সখ্যতা রয়েছে বলে অভিযোগ রয়েছে। অপরাধীরা ধরা পড়লেও বিভিন্ন কৌশলে তাদের লাইসেন্স রক্ষা করে আবারও ব্যবসার সুযোগ করে দেয়া হয় বলে সাধারন ব্যবসায়ীরা জানান। আর এদের কারণে সাধারন ব্যবসায়ীরা পদে পদে হয়রানির শিকার হয়েছেন।

বেনাপোল কাস্টমসের সহকারি কমিশনার রাহাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সিঅ্যান্ডএফ এজেন্ট সামুদ্রিক মাছ ঘোষণা দিয়ে রুই মাছ আমদানি করেছে। পরে মাছবাহী ট্রাকে অভিযান চালিয়ে ১০ প্যাকেজে ৬০০ কেজি রুই মাছ উদ্ধার করা হয়েছে। শুল্ক ফাঁকিবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য