Sobar Desh | সবার দেশ কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৫, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৩৬, ১৭ মার্চ ২০২৬

কাউনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা

অল্পের জন্য প্রাণে বাঁচলেন এনসিপির এমপি আতিক মুজাহিদ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন এনসিপির এমপি আতিক মুজাহিদ
ছবি: সংগৃহীত

ঢাকা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন এনসিপির কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। দুর্ঘটনায় তিনি আহত হলেও বড় ধরনের বিপদ এড়িয়েছেন। তবে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এমপিকে বহনকারী মাইক্রোবাসটি কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক হঠাৎ লেন পরিবর্তন করে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এতে এমপির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় আহত হলেও এমপি ড. আতিক মুজাহিদ প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে এমপির সহকারী আকরাম হোসাইন জানান, ভোরে কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছানোর পর হঠাৎ একটি বেপরোয়া ট্রাক লেন পরিবর্তন করে তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যক্রমে তারা প্রাণে বেঁচে যান।

তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এমপি ড. আতিক মুজাহিদকে সরাসরি পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা