Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬

বিজিবির টানা অভিযান

ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার
ছবি: সবার দেশ

নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি। জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রেখে এসব অভিযান পরিচালনা করা হয়।

১৪ বিজিবি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ ও জয়পুরহাট জেলার ৯টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ১৬টি উপজেলায় ৩৮ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে বিজিবির নিয়মিত দায়িত্ব হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে টহল জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল সাড়ে ২টার দিকে বস্তাবর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। টহল কমান্ডার হাবিলদার মেডিকেল সহকারী মো. সালাউদ্দিনের নেতৃত্বে দলটি সীমান্ত পিলার ২৬১ এমপি থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানার শেখহাটি গ্রামের বক্কর মাস্টারের ইটভাটার সামনে কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৬৪ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ অভিযানে উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ৬২ হাজার ৮০০ টাকা।

এরপর ৫ ফেব্রুয়ারি ২০২৬ ভোর সাড়ে ৩টার দিকে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে আরেকটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৬৮/৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন আলতাদিঘীর পূর্ব পাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে টহল দল মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ অভিযানে উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য প্রায় ২০ লাখ ৮০ হাজার টাকা।

দুটি অভিযানে সর্বমোট উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য দাঁড়িয়েছে ২১ লাখ ৪২ হাজার ৮০০ টাকা।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক মো. নুরুল ইসলাম জানান, নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন