Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৮, ২৫ জানুয়ারি ২০২৬

সিলেটে উচ্চ ক্ষমতার ভারতীয় বিস্ফোরকের চালান জব্দ

সিলেটে উচ্চ ক্ষমতার ভারতীয় বিস্ফোরকের চালান জব্দ
প্রতীকি ছবি

সিলেটে উচ্চ ক্ষমতার ভারতীয় বিস্ফোরকের একটি চালান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দক্ষিণ সুরমা থানার শিববাড়ী রেললাইন সংলগ্ন এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক জব্দ করা হয়।

উদ্ধারকৃত চালানে ছয়টি ইন্ডিয়ান পাওয়ার জেল এবং পাঁচটি নন-ইলেকট্রিক ডেটোনেটর রয়েছে, যা উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে র‌্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল দক্ষিণ সুরমা থানার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় বিস্ফোরক মজুতের তথ্য পায়। পরে ওই তথ্য যাচাই ও নিশ্চিত হয়ে দক্ষিণ সুরমা থানার ৩০ নম্বর ওয়ার্ডের লাক্সজনপুর শিববাড়ী রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রেলওয়ের একটি পুরাতন ও পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‌্যাব।

এ বিষয়ে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, উদ্ধারকৃত ইন্ডিয়ান পাওয়ার জেল ও নন-ইলেকট্রিক ডেটোনেটর অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সাধারণত নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনও ধরনের নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক সেখানে মজুত করে রাখা হয়েছিলো।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা