Sobar Desh | সবার দেশ রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৫, ২৫ মার্চ ২০২৬

নিখোঁজদের স্বজনদের আহাজারি

পদ্মায় বাস দুর্ঘটনা: ৪০ যাত্রীর মধ্যে ১১ জন জীবিত উদ্ধার

পদ্মায় বাস দুর্ঘটনা: ৪০ যাত্রীর মধ্যে ১১ জন জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে ভয়াবহ দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পন্টুনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘সৌহার্দ্য পরিবহন’ নামে বাসটি প্রায় ৪০ জন যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে এখনও বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের স্বজনরা ফেরিঘাট এলাকায় ভিড় করে আহাজারি করছেন, যা সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি করেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকেও অতিরিক্ত ডুবুরি ইউনিট আনা হয়েছে। উদ্ধার কাজে সহায়তার জন্য একটি উদ্ধারকারী ফেরিও কাজ করছে।

আরও পড়ুন <<>> ৪০ যাত্রী নিয়ে পদ্মায় ডুবলো বাস, দুজনের লাশ উদ্ধার, নিখোঁজ বহু

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ঘটনাস্থলে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়ছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সাড়ে চার ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
দুর্গাপূজায় মাঠে ১০ হাজার বিজিবি সদস্য
মাদ্রাসায় প্রক্সি শিক্ষক, বেতন নেন ছাত্রদল নেতা
উচ্চস্বরে আজান দেয়ায় ভারতে মুয়াজ্জিন গ্রেফতার
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ
ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ
দূর্গাপূজায় ৮দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি
ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ!
এমপির ছেলে-ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী সার ডিলার
বাসসের পরিচালক নির্বাচিত দিদারুল আলম দিদার
চকবাজারের আগুন ছড়ালো পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বৃহস্পতিবার থেকে দুই দিন বন্ধ এলপিজি বিক্রি
চুয়েটে ভিসিকে ভেতরে রেখে ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
দিল্লিতে ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির