Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৩, ২৮ মার্চ ২০২৬

কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
ছবি: সবার দেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে রাতের অন্ধকারে এক কৃষকের ২০০ ফলনশীল কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক সালে আহমদ (৫০) অভিযোগ করে বলেন, এক প্রতিবেশীর যোগসাজশে পূর্ব শত্রুতার জেরে লোকজন দিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়। শুক্রবার সকালে কলা বাগানে গিয়ে দেখা যায় বাগানজুড়ে কাটা পড়ে আছে কলাগাছের গুঁড়ি। রাতারাতি সবকিছু লণ্ডভণ্ড হয়ে রয়েছে। গত ২৪ মার্চ রাতে তার বাগান থেকে ৯টি কলার ছড়া চুরি হয়। ওই ঘটনায় প্রতিবাদ জানিয়ে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন এবং সোশ্যাল মিডিয়ায়ও বিষয়টি তুলে ধরেন। এরপর থেকেই বিরোধ আরও তীব্র হয়।

সালে আহমদের দাবি, জমি নিয়ে ওই প্রতিবেশীর সাথে দীর্ঘদিনের বিরোধ রয়েছে তাদের মধ্যে। তার কেনা সাড়ে ২৫ শতাংশ জমির মধ্যে প্রায় ৮ শতাংশ জমি জোরপূর্বক দখলে রেখেছেন অভিযুক্ত ব্যক্তি। এমনকি গত ২৩ মার্চ বিকেলে শিবপুর বাজার এলাকায় তাকে মারধরের ঘটনাও ঘটে।

তবে স্থানীয়দের অনেকে বলছেন, রাতের আঁধারে কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এ ধরনের নৃশংস ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

যোগাযোগ করা হলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ভুক্তভোগীর বিষয়টি আমাকে অবহিত করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির ১০ বিভাগ পেলো বিশ্বস্বীকৃতি
সংবিধানে স্বাধীনতার ঘোষকের অন্য জনের নাম রয়েছে: ইউএনও খাদিজা
ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা
ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা
বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রি করলেন ইংল্যান্ডের ‘সুপারফ্যান’
ইরানের হামলায় রক্তাক্ত তেল আবিব—২৪ ঘণ্টায় ২৬১ ইসরায়েলি আহত
‘তেল নেই’ সাইনবোর্ডে প্রতারণা—মিললো ৯ হাজার লিটার জ্বালানি
একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী মাহবুবা রহমান আর নেই
নেপালের নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ’র শপথ গ্রহণ
পাটুরিয়ায় ফেরিতে আগুন—কালো ধোঁয়ায় আতঙ্ক
টাঙ্গাইলে রেললাইনে একই পরিবারের ৫ জনের মৃত্যু
স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুন রূপে সক্রিয়: মির্জা ফখরুল
জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় এক সপ্তাহের ছুটি ঘোষণা
শহীদ জিয়াকে খাটো করার চেষ্টা ইতিহাসই প্রত্যাখ্যান করেছে: প্রধানমন্ত্রী