Sobar Desh | সবার দেশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৯, ২৮ মার্চ ২০২৬

‘তেল নেই’ সাইনবোর্ডে প্রতারণা—মিললো ৯ হাজার লিটার জ্বালানি

‘তেল নেই’ সাইনবোর্ডে প্রতারণা—মিললো ৯ হাজার লিটার জ্বালানি
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘তেল নেই’ লিখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এক পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি জব্দ ও জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।

অভিযানে গিয়ে দেখা যায়, পাম্পটিতে ‘পাম্পে তেল নেই’ লেখা স্টিকার টানিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছে। কিন্তু স্টোরেজ যাচাই করে চাঞ্চল্যকর তথ্য মেলে—পাম্পটিতে মজুদ ছিলো মোট ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি। এর মধ্যে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন পাওয়া যায়।

মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও জাকির মুন্সী জানান, পাম্পে তেল নেই—এমন ব্যানার টানিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করা হচ্ছিলো। পরে ট্যাংক পরিমাপ করে বিপুল পরিমাণ জ্বালানি মজুদের প্রমাণ পাওয়া যায়।

তিনি আরও বলেন, কোনও অবস্থাতেই অবৈধভাবে জ্বালানি মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। পাম্প মালিকদের সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় রসিদ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ—এ ধরনের কারসাজির কারণেই বাজারে জ্বালানি সংকটের ভীতি তৈরি হয়, যার প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা