Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১৪, ২৮ মার্চ ২০২৬

তেজস্ক্রিয়তা ছড়ায়নি, দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের

ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা

ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেই ইরানের দুটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) এক বার্তায় জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলের খোন্দাব হেভি ওয়াটার কমপ্লেক্সে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে। মারকাজি প্রদেশের এক কর্মকর্তার বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, ফার্স নিউজের এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াজদের আরদাকানে অবস্থিত ‘ইয়েলোকেক প্রোডাকশন’ স্থাপনাতেও দ্বিতীয় দফায় হামলা চালানো হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করেছে, স্থাপনার বাইরে কোনও তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি।

এ দুই স্থাপনাই ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত। বিশেষ করে ‘হেভি ওয়াটার’ উৎপাদন কেন্দ্র এবং ‘ইয়েলোকেক’ (ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণের একটি ধাপ) স্থাপনা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে সংবেদনশীল হিসেবে পরিচিত।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এসব স্থাপনায় হামলা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং পারমাণবিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত তেজস্ক্রিয়তা ছড়ানোর কোনও প্রমাণ পাওয়া যায়নি, তবে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের