Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৫, ৩ এপ্রিল ২০২৬

৮ মামলার আসামি ফরিদুল

বীরগঞ্জে জনতার হাতে আটক কুখ্যাত ডাকাত

বীরগঞ্জে জনতার হাতে আটক কুখ্যাত ডাকাত
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা এলাকায় স্থানীয় জনতার সহায়তায় এক কুখ্যাত ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) ভোরে উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি মোহাম্মদ ফরিদুল ইসলাম (৩৮)। তিনি দিনাজপুর সদর উপজেলার রামনগর এলাকার বাসিন্দা এবং শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে তাকে আটক করা হয়। পরে বিষয়টি বীরগঞ্জ থানা পুলিশ-কে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, ফরিদুল ইসলামের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানা-সহ বিভিন্ন থানায় ডাকাতির মোট আটটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি সাজাপ্রাপ্ত পরোয়ানাসহ মোট চারটি গ্রেফতারি পরোয়ানা কার্যকর ছিলো।

আটকের পর তাকে দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী