Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৩, ২৪ মার্চ ২০২৬

এলাকায় চরম উত্তেজনা

বীরগঞ্জে জমি দখলের চেষ্টায় হামলা, নারী-শিশুসহ আহত ৪

বীরগঞ্জে জমি দখলের চেষ্টায় হামলা, নারী-শিশুসহ আহত ৪
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার ঘটনায় নারী-শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার (২৪ মার্চ) ‘সবার দেশ’ প্রতিবেদকের নিকট এক সাক্ষাৎকারে জমির মালিক মোজাহারুল ঘটনাটি বিস্তারিত জানান। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বর্ষা গ্রামের বাসিন্দা মোজাহারুল ইসলামের ক্রয়কৃত ১৭ শতাংশ জমি দখলের চেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী চক্র। অভিযোগ রয়েছে, মোজাহারুল দীর্ঘদিন ঢাকায় অবস্থান করার সুযোগে অভিযুক্তরা তার জমি দখলের পায়তারা শুরু করে।

ভুক্তভোগীর স্বজন নজরুল ইসলাম লিখিত অভিযোগে জানান, অভিযুক্ত লোকমান হোসেন, তার স্ত্রী সুফিয়া বেগমসহ কয়েকজন নারী-পুরুষ সংঘবদ্ধ হয়ে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। তারা বসতবাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়ে পরিবারটিকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে।

সরেজমিনে দেখা গেছে, বাড়ির চারপাশে বেড়া দিয়ে প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে, ফলে পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি সকালে অভিযুক্তরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। বাধা দিতে গেলে সুলতানা বেগম (৫৫), তার দুই মেয়ে লায়লা বেগম (৩৩) ও হুসনে আরা বেগম (৩০) এবং শিমু আক্তার (২২) গুরুতর আহত হন।

বিশেষ করে শিমু আক্তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, এতে তার ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে তার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগও উঠেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শিমুর অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী সুলতানা বেগম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছিলো অভিযুক্তরা এবং সুযোগ পেলেই দখলের চেষ্টা চালাতো।

এ ঘটনায় বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সচেতন মহল বলছে, জমি দখল, রাস্তা বন্ধ করে দেয়া এবং নারী-শিশুর ওপর হামলার মতো ঘটনায় দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী