Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৬, ৩ ডিসেম্বর ২০২৫

দাফনভূমি রক্ষায় মানববন্ধন

বীরগঞ্জে কবরস্থান দখলচেষ্টার অভিযোগে উত্তাল এলাকাবাসী

বীরগঞ্জে কবরস্থান দখলচেষ্টার অভিযোগে উত্তাল এলাকাবাসী
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জে বড় করিমপুর দুর্গাডাঙ্গা কবরস্থান দখলচেষ্টার অভিযোগে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ শতাব্দী ধরে ব্যবহৃত এ কবরস্থানকে ভুয়া কাগজপত্রের মাধ্যমে দখলের চেষ্টা চলছে—এমন অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা ‘মৃতদের সম্মান রক্ষা করো, কবরস্থান দখল প্রতিহত করো’ শ্লোগানে প্রতিবাদে সরব হন।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় বড় করিমপুর কবরস্থান সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কবরস্থান সংরক্ষণ ও দখল প্রতিরোধে বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ সব শ্রেণি–পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্গাডাঙ্গা কবরস্থান কমিটির সভাপতি মহসিন আলী (শামীম), সেক্রেটারি গোলাম মোস্তফা, ১নং সদস্য মো. খায়রুল ইসলাম, সদস্য রফিক আহম্মেদ, মো. ইসরাফিল আলম, ফজলুল হকসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, অনাদিকাল থেকে ব্যবহৃত বড় করিমপুর দুর্গাডাঙ্গা কবরস্থানটি কতিপয় ব্যক্তি ভুয়া দলিলপত্র তৈরি করে মালিকানা দাবি করছে এবং দখলের নীলনকশা আঁকছে। এটি শুধু দাফনভূমি নয়, এলাকার মানুষের ধর্মীয় আস্থা, পূর্বপুরুষের স্মৃতি ও সামাজিক দায়িত্বের সঙ্গে গভীরভাবে জড়িত—তাই কবরস্থান দখলচেষ্টা কোনোভাবেই মেনে নেয়া হবে না।

অংশগ্রহণকারীরা বলেন, কবরস্থানটি শুধু মৃতদের নয়, জীবিতদেরও মর্যাদার প্রতীক। তাই এ জায়গা দখলের যেকোনও অপচেষ্টা প্রতিহত করতে প্রশাসনকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনকারীরা দখলচেষ্টার পেছনে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ, কবরস্থানের সীমানা জরিপ ও স্থায়ীভাবে সুরক্ষা নিশ্চিত করার দাবিও জানিয়ে দেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যপদ পেলেন ৩৮ সাংবাদিক
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু আজ, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার ইঙ্গিত ইরানের
ভুয়া লাইসেন্সে ১৭ বছর বিমান উড়িয়েছেন পাইলট
বিএনপি নেতার বাড়িতে মলমূত্র নিক্ষেপ করলো আওয়ামীকর্মীরা
মমতার কংগ্রেসে ফেরার জোর গুঞ্জন! সোনিয়ার সঙ্গে বৈঠক
ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
আমি কারও ব্যক্তির গাড়িতে উঠিনি— এস আলমের গাড়ি বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা
দাড়ি রাখায় প্রশংসায় ভাসছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার
পাকিস্তান সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩
খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি