Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৪, ৩ এপ্রিল ২০২৬

আপডেট: ০১:৫৫, ৩ এপ্রিল ২০২৬

কালুরঘাটে ফেরিতে উঠতে নদীতে তলিয়ে গেলো ট্রাক, নিখোঁজ ১

কালুরঘাটে ফেরিতে উঠতে নদীতে তলিয়ে গেলো ট্রাক, নিখোঁজ ১
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামে ফের আরেকটি নৌ-দুর্ঘটনা ঘটেছে। ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কর্ণফুলী নদী-তে তলিয়ে গেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে কালুরঘাট ব্রিজ সংলগ্ন বোয়ালখালী উপজেলা অংশে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় ট্রাক থেকে লাফিয়ে পড়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, তিনি ট্রাকের চালক। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এ ঘটনায় ট্রাকের হেলপার নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকটি সম্পূর্ণভাবে নদীতে তলিয়ে গেছে। একজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়েছে। তবে নিয়ম অনুযায়ী রাতে ডুবুরি অভিযান পরিচালনা করা হয় না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ কুষ্টিয়ার কুমারখালী থেকে আসা যাত্রীবাহী একটি বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যায়। ওই ঘটনায় অন্তত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়, যা দেশজুড়ে ব্যাপক শোক ও উদ্বেগ সৃষ্টি করে।

সাম্প্রতিক এসব দুর্ঘটনা দেশের নৌপথ ও ফেরিঘাটে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ