Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩:১১, ২১ ডিসেম্বর ২০২৫

সিঙ্গাপুর প্রবাসীকে ছিঁড়ে ফেলেছে ফেরির পাখা 

ধলেশ্বরী নদীতে ফেরি দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

ধলেশ্বরী নদীতে ফেরি দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন ছিটকে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঘটা এ মর্মান্তিক দুর্ঘটনায় নিখোঁজ হওয়া ব্যক্তিদের লাশ উদ্ধারের পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজন সিঙ্গাপুর প্রবাসী যুবকও রয়েছেন, যার লাশ ফেরির পাখায় ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে।

নিহতরা হলেন—বক্তাবলী ইউনিয়নের গোপালনগরের সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল চালক মো. রফিক (৩৫) এবং ভ্যানচালক স্বাধীন (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, শনিবার রাত ৯টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে থাকা অন্য যানবাহনগুলোকে ধাক্কা দিলে সেগুলো নদীতে পড়ে যায়। এ সময় একটি মোটরসাইকেল, দুটি অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি ট্রাকসহ তলিয়ে যায়। মোটরসাইকেল চালক রফিককে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে রাত ২টার দিকে নৌ-পুলিশের ডুবুরি দল নদী থেকে নিখোঁজ মাসুদ ও স্বাধীনের লাশ উদ্ধার করে।

নিহতদের মধ্যে মাসুদ রানার মৃত্যুটি ছিলো অত্যন্ত বিভীষিকাময়। এক মাস আগে সিঙ্গাপুর থেকে ছুটিতে আসা মাসুদ পুনরায় বিদেশে যাওয়ার জন্য শহরে ড্রাইভিং শিখছিলেন। প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ডুবুরিরা জানান, মাসুদের দেহটি ফেরির তলদেশে পাখা বা প্রপেলারের সাথে আটকে ছিলো, ফলে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফেরিটি যখন মাঝনদীতে পৌঁছায় তখন একটি ট্রাকের চালক হঠাৎ ইঞ্জিন চালু করে ফেললে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ছোট যানগুলোকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও ছোট যানের চালক ও আরোহীরা নিখোঁজ হন।

বর্তমানে নদী থেকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, চালকের অবহেলার বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় বক্তাবলী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা