Sobar Desh | সবার দেশ মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৩, ২২ ডিসেম্বর ২০২৪

ঘন কুয়াশায়র কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি বন্ধ ছিলো

৩ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট ফেরি চালু

৩ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট ফেরি চালু
ছবি: সবার দেশ

ঘন কুয়াশায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট এবং দেড় ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে রোববার (২২ ডিসেম্বর) ভোর ৫টা ২০মিনিট থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। অন্যদিকে সকাল সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বন্ধ ছিলো ফেরি চলাচল।

এ সময় রো-রো ফেরি খানজাহান আলী যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়। তিনটি ফেরি চিত্রা, হামিদুর রহমান ও ধানসিঁড়ি আরিচা ঘাটে এবং দুইটি ফেরি শাহ আলী ও কিষাণী কাজিরহাট ঘাটে পন্টুনে লোড-আনলোডের অপেক্ষায় থাকে।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুটি ফেরি হাসনাহেনা ও কেরামত আলী যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মা নদীর মাঝে নোঙর করে থাকে। এছাড়া সাতটি ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ডা. গোলাম মাওলা, বনলতা, শাহ পরান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কুমিল্লা এবং বাগাইর লোড-আনলোডের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে এবং দুইটি ফেরি ফরিদপুর ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাটুরিয়া ঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়।

বিআইডব্লিউটিসির আরিচা অফিস সূত্রে জানা গেছে, রাতে কুয়াশা তেমন পড়েনি। সকালের দিকে কুয়াশা পড়তে থাকে এবং কুয়াশার ঘন হয়ে এলে নৌপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। ঝুঁকির কথা বিবেচনায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

আরিচা ঘাটে ট্রাক চালক কুদরত আলী বলেন, তিনি রাজশাহী যাবার উদ্দেশে নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট বোঝাই করে রাত ৩টায় আরিচা ঘাটে আসেন। কুয়াশায় ফেরি বন্ধ থাকায় সকালেও তিনি ফেরি পার হতে পারেননি। ঘাটে আসার পর থেকেই সিরিয়ালে রয়েছেন তিনি।

আপন দেশ/কেএম
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা