Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৫, ২ এপ্রিল ২০২৬

গুলশানে ফ্ল্যাট দখলের অভিযোগ

বিএনপি এমপির দুই ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপি এমপির দুই ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে একটি ফ্ল্যাট দখল, মারধর, ভাঙচুর ও চুরির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-এর দুই ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন সামির কাদের চৌধুরী, শাকির কাদের চৌধুরী, মারিনা এরশাদ ও আশিকুর রহমান আশিক। এদের মধ্যে সামির ও শাকির কাদের চৌধুরী এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-এর ছেলে।

মামলার তথ্য অনুযায়ী, মোট ১৫ আসামির মধ্যে বুধবার আদালতে ৯ জন হাজির হন। তবে সংসদ অধিবেশনে ব্যস্ত থাকায় এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আদালতে উপস্থিত হতে পারেননি। এছাড়া কয়েকজন আসামি চট্টগ্রামে অবস্থান করায় তারা আদালতে হাজির হননি। এ অবস্থায় আদালত চারজনের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বাদী ফারজানা আন্না ইসলাম গত বছরের ১০ ডিসেম্বর গুলশান থানায় এ মামলা দায়ের করেন। এতে এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে প্রধান আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, প্রথম ছয় আসামি দীর্ঘদিন ধরে বাদীর ছয়তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ফ্ল্যাট দখলের চেষ্টা করে আসছিলেন। গত ৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তারা দলবদ্ধ হয়ে সেখানে প্রবেশ করে আসবাবপত্র ও অফিসের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যান, যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। এছাড়া প্রায় দুই লাখ টাকার মালামাল ভাঙচুর করা হয়।

পরদিন ৪ ডিসেম্বর রাতে আসামিরা লোহার রড, পাইপ ও লাঠিসোটা নিয়ে এসে বাদী ও তার দুই ছেলেকে প্রাণনাশের হুমকি দেন এবং শারীরিকভাবে আক্রমণ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতরা পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নেন।

তবে আসামিপক্ষের আইনজীবী অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, সংশ্লিষ্ট ফ্ল্যাটের প্রকৃত মালিক তাদের মক্কেল। তার দাবি, বাদীপক্ষই আগে হামলা চালিয়েছিলো এবং সে ঘটনায় তাদের পক্ষ থেকে ৮ ডিসেম্বর একটি মামলা করা হয়। পরবর্তীতে সে মামলা থেকে বাঁচতেই এ মামলা দায়ের করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের লাশ উদ্ধার
কোথায় কত ঘুষ, জানাবে ‘ঘুষসাইট’
ময়নাতদন্তে চারজনকেই শ্বাসরোধের আলামত
‘হ্যাঁ অথবা না বলুন’—পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে হাসনাত
ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার
বাবার লাশ ফেলে কবরের জায়গা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ
৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনা রাষ্ট্রপতির অভিনন্দন
স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী
এক রাতেই মতিঝিল আইডিয়ালের ৪৬ শিক্ষক বদলি
ফের দিল্লির রাজপথে সিজেপি
মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের