Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫২, ২১ এপ্রিল ২০২৬

হামলার অভিযোগ

রামেকে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

রামেকে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
ছবি: সংগৃহীত

রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর ইন্টার্ন চিকিৎসকরা ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।

ইন্টার্ন চিকিৎসকদের এ আকস্মিক কর্মবিরতির ফলে হাসপাতালে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে। বিশেষ করে জরুরি বিভাগ ছাড়া অন্যান্য সেবা কার্যত স্থবির হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

চিকিৎসকদের অভিযোগ, দায়িত্ব পালনকালে রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তারা এ কর্মবিরতিতে গেছেন।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা পরিস্থিতি স্বাভাবিক করতে চিকিৎসকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নেহা বোরাকে মুক্তি দিলো দিল্লি পুলিশ
নারায়ণগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ১৫
ভারতের জেন-জি আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি
মোদি সরকারের পতন অনিবার্য: রাহুল গান্ধী
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত
মুক্তি পেলেন মমতা ও কেজরিওয়াল
আলম আরা মিনুর কণ্ঠে ‘কৃষ্ণ কালা’
বেনাপোলে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৯
নাগরিক সেবার বেহাল, নগর পিতা ঘুমান!
দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ