Sobar Desh | সবার দেশ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ০১:১০, ২১ ফেব্রুয়ারি ২০২৬

চিকিৎসা সেবায় নতুন গতি

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ নবীন চিকিৎসকের যোগদান

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ নবীন চিকিৎসকের যোগদান
ছবি: সবার দেশ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে স্বাস্থ্যসেবায় নতুন আশার সঞ্চার হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবহেলিত জনপদের মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৯ জন নবীন চিকিৎসক আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। তারা সবাই ৪৮তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার) থেকে নিয়োগপ্রাপ্ত।

১৯ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকথা হলরুমে আয়োজিত যোগদান অনুষ্ঠানে আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা.রেজাউল করিম  বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মুনজুরুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দীর্ঘদিন চিকিৎসক সংকটের কারণে স্থানীয় জনগণ ভোগান্তিতে ছিলেন। নতুন চিকিৎসকদের যোগদানের ফলে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবায় গতি আসবে এবং জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হবে। তিনি নবীন চিকিৎসকদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক বলেন, নতুন চিকিৎসকদের আগমনে বহির্বিভাগ ও জরুরি বিভাগের পাশাপাশি শিশু, মাতৃ ও ডেন্টাল সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিনের চিকিৎসক সংকটজনিত অতিরিক্ত চাপও অনেকটাই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে নবনিযুক্ত চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং স্থানীয় জনগণকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সেবা দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন জানান, নবযোগদানকৃত চিকিৎসকদের মধ্যে রয়েছেন—ডা. ফয়সাল ইবনে ফিরোজ (মেডিসিন কনসালটেন্ট), ডা. মো. মিজানুর রহমান (ডেন্টাল সার্জন), ডা. মো. তকী তাজওয়ার মুঈদ, ডা. ইসমত জেরিন রহমান, ডা. নুসরাত জাহান, ডা. মো. রাহাত হায়দার, ডা. আনিকা ওশিন সুবাহ, ডা. মো. আবু নাওয়াজ আল নাহিদ এবং ডা. সজিবুর রহমান (সহকারী সার্জন)।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত