Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৫, ৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:৫৩, ৭ অক্টোবর ২০২৫

বহিরাগত এনামুল প্রতারণার অপরাধে বীরগঞ্জে গ্রেফতার

বহিরাগত এনামুল প্রতারণার অপরাধে বীরগঞ্জে গ্রেফতার
ছবি: সংগৃহীত

চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের চেষ্টা অপরাধে চাঁদপুর জেলা, কচুয়া উজেলার বাসিন্দা বহিরাগত এনানুল প্রতারণার অপরাধে গতকাল ৬ অক্টোবর দিবাগত রাতে দিনাজপুরের বীরগঞ্জে গ্রেফতার হয়েছে। 

চাকুরী দেয়ার ব্যর্থতায় এক ভুক্তভোগী নারী প্রতারক এনামুলের ভাড়া বাসায় টাকা ফেরত চাইতে গেলে ধারালো দা দেশীয় অস্ত্র দিয়ে ভুক্তভোগীদের কে হত্যার উদ্দেশ্যে কোপানোর চেষ্টা করে! মহিলার শরীরে আঘাত ও শ্লীলতাহানী ঘটায়। এলাকাবাসীর বাধার কারনে পাওনাদার প্রানে বেঁচে  যায়।

ভুক্তভোগী পার্বতীপুর উপজেলার তেরআনিয়া'র বাসিন্দা জনক চন্দ্র সরকারের স্ত্রী রূপসী রানী সরকারকে চাকরি দেয়ার প্রলোভন দিয়ে ৬ (ছয়) লাখ টাকা হাতিয়ে নেয় সিকান্দার আলীর পুত্র আন্তজেলা প্রতারক চক্রের হোতা এনামুল। 

দীর্ঘদিন চাকুরী না পেয়ে টাকা ফেরত চাইতে বীরগঞ্জের কলেজ পাড়ায় তার ভাড়াটে বাসায় এলে, টাকা না দিয়ে, উল্টো ধারালো দা দিয়ে কোপানোর চেষ্টা করে, মহিলাকে ধাক্কা দিয়ে শ্লীলতাহানী ঘটায়। নিরুপায় মহিলা বাদি হয়ে থানায় অভিযোগ করলে ৬৬৩ নম্বর জিডি রেকর্ড করা এবং রাতেই এনামুল গ্রেফতার হয়।

আরও পড়ুন <<>> চাকরির প্রলোভনে টাকা নারীর আত্মসাত ও হামলার অভিযোগ

প্রত্যক্ষদর্শী অনেকে বলেন প্রতারক এনামুলের এটি নতুন কিছু নয়, চাকুরী দেয়ার কথা বলে দেশের বিভিন্ন এলাকার অগনিত-অসংখ্য মানুষের কাছে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা এবং আত্মগোপনে রয়েছে।

সীমাহীন ধ্রুত এনামুল নিজেকে একজন মানবাধিকার কর্মী, কখনো কখনও সরকারী বড় পদের অফিসার হিসেবে পরিচয় দিয়ে সহজ সরল মানুষদের সাথে প্রতারণা করে।

থানা পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর প্রতারক এনামুল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ব্যালন ডি’অর দৌড়ে কারা এগিয়ে?
সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫, আহত ৩০
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সরকার পতনের ডাক রাহুল গান্ধীর
বিমানবন্দরে আবার আগুন, কার্গো ভিলেজের পাশে ধোঁয়া; দ্রুত নিয়ন্ত্রণে
শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বসিত বলিউড
অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনা হত্যা করলো এক ফিলিস্তিনি
৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে জড়িত চুপ্পু
প্রথম স্ত্রী-সন্তান রেখে ভাগনিকে বিয়ে, মেঘনায় যুবদল নেতা গ্রেফতার
ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
একদিন পুলিশ বানিয়ে দিন, পিটিয়ে সোজা করে দেবো-হুমকি উগ্র হিন্দুত্ববাদীদের
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭
চুপ্পুর পদত্যাগপত্রে ভুল ও অসংগতির ছড়াছড়ি
সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি: চুপ্পু
প্রিজন ভ্যানের সামনে একা দাঁড়িয়ে ভাইরাল! কে এই ভারতীয় মডেল?