Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৮, ৩ এপ্রিল ২০২৬

আপডেট: ২১:৫০, ৩ এপ্রিল ২০২৬

ক্লিনিক বন্ধ করে চিকিৎসক-স্টাফদের পলায়নের অভিযোগ

বীরগঞ্জে ভুল সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু

বীরগঞ্জে ভুল সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে সিজার (অস্ত্রোপচার) করাতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

নিহত প্রসূতির নাম সমেজা খাতুন (২৫)। তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার সরঞ্জা এলাকার বাসিন্দা। তার স্বামী আব্দুর রাজ্জাক।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে প্রসূতি সমেজা খাতুনকে বীরগঞ্জ উপজেলার খানসামা রোডের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে সিজার অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেয়া হয়।

অপারেশনের একপর্যায়ে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। এ অবস্থায় দ্রুত তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, ক্লিনিকের ভুল চিকিৎসা ও চরম অবহেলার কারণেই এ মৃত্যু হয়েছে। জানা গেছে, অপারেশনে দায়িত্বে ছিলেন ডা. বকুল এবং অ্যানেসথেশিয়া প্রদান করেন শরিফুল ইসলাম।

ঘটনার পরপরই ক্লিনিকের মালিক বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্টাফরা ক্লিনিক বন্ধ করে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বেসরকারি ক্লিনিকগুলোর চিকিৎসা সেবার মান ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা