Sobar Desh | সবার দেশ সাঈদ শারজাবিন তুষার, পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৮, ৯ মে ২০২৬

ব্যবহারের অনুপযোগী টয়লেট-অপ্রতুল বসার ব্যবস্থা

পাবনা জজ কোর্টে বিচারপ্রার্থীদের দুর্ভোগ চরমে

পাবনা জজ কোর্টে বিচারপ্রার্থীদের দুর্ভোগ চরমে
ছবি: সবার দেশ

পাবনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে। প্রতিদিন শত শত মানুষ দূর-দূরান্ত থেকে বিচারিক কাজে এখানে এলেও তাদের জন্য ন্যূনতম নাগরিক সুবিধা নেই বললেই চলে। আদালতের নোংরা ও ব্যবহারের অনুপযোগী ওয়াশরুম এবং বসার আসনের তীব্র সংকট নিয়ে বিচারপ্রার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, আদালতের ওয়াশরুমগুলো দীর্ঘদিনের অযত্ন আর অবহেলায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গন্ধে আশপাশের পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন এখানে আসা বয়স্ক ও নারী বিচারপ্রার্থীরা। অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে বা অপেক্ষার পর শৌচাগার ব্যবহারের প্রয়োজন হলে অনেককেই আদালতের বাইরে অন্যত্র যেতে হয়, যা অত্যন্ত মানহানিকর। যদিও দাফতরিক নথিতে পাবলিক টয়লেটের কথা উল্লেখ আছে, বাস্তবে তার সুফল সাধারণ মানুষ পাচ্ছে না।

আদালতে আসা ব্যক্তিদের বিশ্রামের জন্য বসার জায়গার সংকট আরও প্রকট। শত শত বিচারপ্রার্থী উপস্থিত হলেও তাদের বসার জন্য মাত্র ৩টি আসনের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে বাকি মানুষগুলোকে ঘণ্টার পর ঘণ্টা বারান্দায় দাঁড়িয়ে অথবা আদালতের সামনের ধুলোবালিময় খোলা জায়গায় বসে অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য এ পরিবেশ অসহনীয় হয়ে দাঁড়িয়েছে।

আদালত চত্বরে আসা বিচারপ্রার্থীদের অভিযোগ, এখানকার সামগ্রিক ব্যবস্থাপনা অত্যন্ত নাজুক। বিচারিক কার্যক্রম সুষ্ঠুভাবে চললেও সাধারণ মানুষের মৌলিক প্রয়োজনীয়তাগুলো এখানে চরমভাবে উপেক্ষিত। অথচ সরকার সারাদেশে আদালতের অবকাঠামো উন্নয়নে ‘ন্যায়কুঞ্জ’ এর মতো বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, কিন্তু পাবনা জজ কোর্টের এ চিত্র যেনো মুদ্রার উল্টো পিঠ।

পাবনার সচেতন মহলের দাবি, দ্রুত এ অব্যবস্থাপনা দূর করে টয়লেটগুলো সংস্কার করা হোক এবং পর্যাপ্ত আসন সংখ্যা বৃদ্ধি করা হোক। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় পরিচালিত এ প্রতিষ্ঠানে সাধারণ মানুষ যেন নূ্যনতম সম্মান ও পরিবেশ পায়, তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা